WB Assembly Elections 2026: পৌরসভা নির্বাচনে তিনি জয়ী, এই খবর শুনেছিলেন জেলে বসে,সেই সঞ্জীব মল্লিকই এবার রামপুরহাট বিধানসভার বাম-প্রার্থী
- Reported by:Souvik Roy
- Published by:Rukmini Mazumder
Last Updated:
২০২২ সালে ইভিএম ভাঙচুরের অভিযোগে গ্রেফতার হন রামপুরহাট পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী সঞ্জীব মল্লিক। ফল বেরোনোর দিন দেখা গেল ওয়ার্ডের বাসিন্দারা তাঁর পক্ষেই রায় দিয়েছেন। ভোট গণনা কেন্দ্রের থেকে অনতিদূরে জেলখানায় বসে নিজের ওয়ার্ডে জয়ী হওয়ার ঘোষণা শুনলেন সঞ্জীব।
বীরভূম,সৌভিক রায়: বীরভূম জেলার রামপুরহাটের জনপ্রিয় সিপিআইএম নেতা এবং রাজনৈতিক কর্মী সঞ্জীব মল্লিক। দীর্ঘদিন ধরে রামপুরহাট পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পদ সামলাচ্ছেন। তিনি চারবার এই ওয়ার্ড থেকে জয়ী হয়ে এসেছেন। বর্তমানে রামপুরহাট শহরে তৃণমূল কংগ্রেসের প্রবল প্রভাব। এর পরেও সঞ্জীব মল্লিক তাঁর এলাকায় লাল পতাকা ধরে রেখেছেন। রামপুরহাটের স্থানীয় বাসিন্দা সুব্রত বর্মন জানান, “সকাল ছ’টা থেকে রাত দুটো, যে কোনও ধরণের সমস্যায় সঞ্জিব মল্লিক হাজির হন এবং সাহায্য করেন।”
প্রসঙ্গত ২০২২ সালে পৌরসভা নির্বাচনের দিন তাঁকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু জেলে বসেই তিনি নির্বাচনে জয়ী হয়েছিলেন। এর পরেই সাধারণ মানুষের কাছে তিনি আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন।
সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ২৯১ নম্বর রামপুরহাট বিধানসভা কেন্দ্র থেকে বামফ্রন্ট এবং আইএসএফ যোগের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণা হতেই প্রচারে ব্যস্ত হয়ে পড়েন সঞ্জীব মল্লিক। নিজের হাতে দেওয়াল লেখন শুরু করেছেন। পাশাপাশি পদযাত্রা করছেন, জনসংযোগ বাড়াচ্ছেন। সঞ্জীব মল্লিক জানান “লড়াইটা শুধু নির্বাচনী নয়, এটা বীরভূমে বাম আন্দোলনের অস্তিত্ব রক্ষার লড়াই। রামপুরহাটের মতো জায়গায়, যেখানে বামেদের প্রভাব কমে গিয়েছে, সেখানে এখনও মানুষের মধ্যে আশা জাগিয়ে রেখেছি আমি।”
advertisement
advertisement
তিনি আরও জানান ” মানুষ ইতিহাস রচনা করে। ২০২২ সালে পৌরসভা নির্বাচনে আমি জিতি। এলাকার দল-পদ-জাতি নির্বিশেষে আমি সমস্ত মানুষের জন্য কাজ করি, পাশে দাঁড়াই। এটাই আমার সবথেকে বড় সম্পদ। এবারও বিধানসভার প্রার্থী হয়েছি। মানুষের বিপুল ভোটে জয়লাভ করব।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Mar 23, 2026 3:17 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বীরভূম/
WB Assembly Elections 2026: পৌরসভা নির্বাচনে তিনি জয়ী, এই খবর শুনেছিলেন জেলে বসে,সেই সঞ্জীব মল্লিকই এবার রামপুরহাট বিধানসভার বাম-প্রার্থী








