advertisement

Virat Kohli: ২৪১ স্ট্রাইকরেটে বিধ্বংসা ব্যাটিং! আইপিএলের আগে চেনা মেজাজে কিং কোহলি

Last Updated:

Virat Kohli: জোর কদমে চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অনুশীলন। নতুন মরশুম শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

বিরাট কোহলি
বিরাট কোহলি
আইপিএল ২০২৬-এ প্রথমবার টাইটেল ডিফেন্ড করার চ্যালেঞ্জ নিয়ে নামছে আরসিবি। জোর কদমে চলছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের অনুশীলন। নতুন মরশুম শুরুর আগে ওয়ার্ম আপ ম্যাচ খেলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ম্যাচে দলকে দুটি দলে ভাগ করে খেলা হয়, যেখানে নেতৃত্ব দেন ক্রুনাল পান্ডিয়া ও ভেঙ্কটেশ আইয়ার। ব্যাটসম্যানরা এই ওয়ার্ম আপ ম্যাচে মারকাটারি ব্যাটিং করেন ও নিজেদের শক্তি ঝালিয়ে নেন।
ওয়ার্ম আপ ম্যাচে মারকাটারি ব্যাটিং করেন বিরাট কোহলি। আরসিবি লেজেন্ড একাই ১২ বল খেলে ২৯ রান করে দলের জয়ের আশা জাগিয়েছেন। কোহলি শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন এবং তাঁর এই দ্রুতগতির ইনিংস মরশুম শুরুর আগে দর্শকদের উচ্ছ্বাসে ভরিয়ে তুলেছে। ক্রুনাল পান্ডিয়া বলেন, “কোহলি শুরু থেকেই খুব ভালো ছন্দে ছিলেন, এবং তাঁর এই পারফরম্যান্স দলের জন্য বড় প্রেরণা।”
advertisement
ম্যাচে জিতেশ শর্মাও ব্যাট হাতে ঝড় তুলেছেন। তিনি মাত্র ৩৭ বল খেলে ৮১ রান করেছেন, যার স্ট্রাইক রেট প্রায় ২১৯। ফিনিশারের ভূমিকায় ফের তাঁকে দায়িত্ব দেওয়া হতে পারে। এছাড়া টিম ডেভিড ১৪ বল খেলে ৩৬ রান এবং ভেঙ্কটেশ আইয়ার ১৬ বল খেলে ৩০ রান করে দলের ব্যাটিংয়ে শক্তি যোগ করেছেন।
advertisement
advertisement
ক্রুনাল পান্ডিয়া সকল ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন। তিনি বলেন, “সবাই ভালো হিট করেছেন। ভুবনেশ্বর কুমার, অভিনন্দন সিং এবং মঙ্গেশ যাদব খুব ভালো বল করেছেন।” এই প্রশিক্ষণ ম্যাচটি দলের জন্য আত্মবিশ্বাস বাড়ানোর একটি সুযোগ হিসেবে কাজ করেছে।
advertisement
আরসিবি এখন বেঙ্গালুরুতে প্রশিক্ষণে ব্যস্ত। তাদের লক্ষ্য আইপিএল ২০২৬-এ শক্তিশালী সূচনা করা এবং গত মরশুমের ট্রফি জয়কে পুনরায় প্রমাণ করা। বিরাট কোহলি, জিতেশ শর্মা ও অন্যান্য মূল খেলোয়াড়দের পারফরম্যান্স দেখে বোঝা যাচ্ছে, দল এই মরশুমেও শক্তিশালী হয়ে মাঠে নামছে।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: ২৪১ স্ট্রাইকরেটে বিধ্বংসা ব্যাটিং! আইপিএলের আগে চেনা মেজাজে কিং কোহলি
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement