advertisement

Malda News: ছাদ ধসে মৃত্যু, মালদহের নেতাজি কমার্শিয়াল মার্কেট নিয়ে বড় সিদ্ধান্ত! ভুগতে হবে সবাইকেই

Last Updated:

Malda News: মালদহের ব্যস্ততম নেতাজি কমার্শিয়াল মার্কেটে বড়সড় বিপর্যয়। ছাদ ভেঙে এক ব্যক্তির মৃত্যুর পর নিরাপত্তার স্বার্থে ওই মার্কেট নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হল। যার কারণে ভুগতে হবে সবাইকেই, তবে বাঁচবে প্রাণ।

+
মালদহ

মালদহ শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেট

মালদহ, জিএম মোমিন: সংস্কার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে মালদহ শহরের অন্যতম ব্যস্ত ব্যবসায়িক কেন্দ্র নেতাজি কমার্শিয়াল মার্কেট। সম্প্রতি বাজারের ছাদ ধসে পড়ার ঘটনাকে ঘিরে চরম আতঙ্ক ছড়িয়েছে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে। ইতিমধ্যেই বাজারের ১৪৪টি দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, গত শুক্রবার রাতভর টানা বৃষ্টির জেরে হঠাৎ করেই মার্কেটের একটি অংশের ছাদ ভেঙে পড়ে। এই মর্মান্তিক ঘটনায় এক নৈশপ্রহরীর মৃত্যু হয় এবং গুরুতর জখম হন এক যুবক। ঘটনার পরই নড়েচড়ে বসে প্রশাসন ও বাজার কর্তৃপক্ষ। বাজার কমিটি ও মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৯ তারিখের মধ্যে সমস্ত দোকানপাট খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই বহু ব্যবসায়ী তাঁদের দোকানের মালপত্র সরিয়ে নিতে শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দশক পুরনো এই মার্কেট ভবনটি দীর্ঘদিন ধরেই জরাজীর্ণ অবস্থায় ছিল। একসময় এখানে মূলত সবজি বিক্রেতারা ব্যবসা করতেন। পরে সেই বাজার অন্যত্র সরিয়ে নেওয়া হলেও, ধীরে ধীরে এখানে মুদিখানা ও অন্যান্য ছোট ব্যবসা গড়ে ওঠে এবং বহু দোকান ও গোডাউন তৈরি হয়।
advertisement
advertisement
ঘটনার পর আতঙ্কিত ব্যবসায়ীদের একজন, দামোদর দাস বলেন, “যেকোনও সময় আবার ছাদ ভেঙে পড়তে পারে। এই ভয়েই দোকান গুটিয়ে নিচ্ছি। কয়েকদিন দোকান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। আপাতত টিনের ছাউনি করার কথা বলা হয়েছে।” একইসঙ্গে বাজারে আসা ক্রেতা কিশোর সেনের কথায়, “ছাদের অবস্থা খুবই খারাপ। প্রায়ই চাঙড় খসে পড়ছে। প্রাণের ঝুঁকি নিয়ে বাজার করতে আসতে হচ্ছে, খুবই ভয় লাগছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে মালদহ মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক উত্তম বসাক জানান, “জেলাশাসকের সঙ্গে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত দোকান খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্কেটের দায়িত্ব জেলা শিল্প কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়েছে। ছাদ ভেঙে নতুন করে ছাউনি করতে প্রায় সাত দিন সময় লাগবে।”
advertisement
প্রশাসনের এই সিদ্ধান্তে একদিকে যেমন নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, অন্যদিকে হঠাৎ বাজার বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আর্থিক অনিশ্চয়তাও দেখা দিয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Malda News: ছাদ ধসে মৃত্যু, মালদহের নেতাজি কমার্শিয়াল মার্কেট নিয়ে বড় সিদ্ধান্ত! ভুগতে হবে সবাইকেই
Next Article
advertisement
RG Kar Lift Incident: আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
আরজি কর লিফ্টকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের, স্বাস্থ্যসচিব ও MSVP-কে পদ থেকে সরানোর আবেদন
  • স্বাস্থ্যসচিব ও MSVP-কে আপাতত তাঁদের পদ থেকে সরানোর আবেদন

  • ১৯-২০ মার্চ লিফট সংক্রান্ত যে সমস্ত CCTV ফুটেজ রয়েছে তা সংরক্ষণ করার আবেদন

  • ২৭ মার্চ এই মামলার সম্ভাব্য শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement