Murshidabad News: ভোটের আগে ভোগান্তি! সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, সাগরদিঘীতে নরকযন্ত্রণায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা
- Reported by:Tanmoy Mondal
- Published by:Madhab Das
Last Updated:
Murshidabad News: ভোটের প্রচার তুঙ্গে থাকলেও সাগরদিঘীর মানুষের প্রধান সমস্যা এখন জলমগ্ন রাস্তা। সামান্য বৃষ্টিতেই খানাখন্দে ভরা পথ কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। ক্ষোভ বাড়ছে এলাকার বাসিন্দাদের মধ্যে।
সাগরদিঘী, তন্ময় মণ্ডল: সাগরদিঘীতে রাস্তা খারাপ। আর সামান্য বৃষ্টি হতেই জলমগ্ন হয়ে পড়ল গোটা এলাকা। মুর্শিদাবাদের সাগরদিঘী ব্লকের বাড়ারা অঞ্চলে দীর্ঘদিনের বেহাল রাস্তার দাবিতে তীব্র বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। কুমতি থেকে হোসেনপুর বাড়ালা পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়েছে বেশ কিছু দিন ধরেই। ভোটের আগে এমন ভোগান্তিতে ক্ষুব্ধ বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার স্থানীয় বিধায়ক এবং ব্লক প্রশাসনের কাছে বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান। তাঁদের হাতে ছিল বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড, যেখানে লেখা ছিল, “আগে রাস্তা, পরে ভোট”। গ্রামবাসীদের দাবি, এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রাস্তার বেহাল দশার কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, যা নিয়ে আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ।
advertisement
advertisement
স্থানীয়দের দাবি, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই যদি এই রাস্তার সংস্কার না করা হয়, তাহলে তারা ভোট বয়কট করতে বাধ্য হবেন। একাধিক বিক্ষোভকারীর অভিযোগ, সাগরদিঘী উপনির্বাচনের পর থেকে স্থানীয় বিধায়ককে আর এলাকায় দেখা যায়নি, ফলে তাঁদের সমস্যার কথা সরাসরি জানানোর সুযোগও পাচ্ছেন না।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, প্রশাসন দ্রুত উদ্যোগ না নিলে আন্দোলন আরও বৃহত্তর আকার ধারণ করবে। তাঁদের একটাই দাবি, আগে রাস্তার কাজ সম্পূর্ণ করতে হবে, তারপরই তারা ভোটের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও বাড়তে শুরু করেছে। যদিও দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
Mar 23, 2026 6:04 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ভোটের আগে ভোগান্তি! সামান্য বৃষ্টিতেই জলমগ্ন রাস্তা, সাগরদিঘীতে নরকযন্ত্রণায় ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা







