advertisement

Potato Cultivation: মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা

Last Updated:

West Medinipur Potato Farming: লাগাতার বৃষ্টিতে চন্দ্রকোনার আলু চাষে বিরাট ক্ষতি। কোথাও এক হাঁটু, কোথাও আবার এক গোড়ালি জল জমে মাঠে। জলের তলায় ভাসছে আলু। প্রাকৃতিক বিপর্যয় মেদিনীপুরের আলু চাষিদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে ফেলেছে।

+
বৃষ্টিতে

বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: জলে ভাসছে আলু। গোড়ালি জলে দাঁড়িয়ে জল থেকে তুলতে হচ্ছে ফসল। আলু উৎপাদন বেশি হয় চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকায়। একদিকে আলুর দাম এমনিতেই কম, অন্যদিকে মাঠে অথৈ জলে নাজেহাল অবস্থা। লাগাতার বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা (Chandrakona) এলাকার আলু চাষ। জেলার অন্যতম আলু উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলের বিস্তীর্ণ কৃষিজমি এখন জলের তলায়। কোথাও এক হাঁটু, কোথাও আবার এক গোড়ালি জল জমে রয়েছে মাঠে। ফলে চাষিরা (Potato Farmers) পড়েছেন চরম সমস্যায়। ফসল বাঁচাতে মরিয়া তাঁরা।
বিশেষ করে নিচু এলাকাগুলিতে পরিস্থিতি আরও ভয়াবহ। দেরিতে চাষ হওয়ায় অনেক জমিতেই এখনও আলু তোলা হয়নি। তার উপর এই টানা বৃষ্টিতে জমে থাকা জল পুরো ফসলকেই ডুবিয়ে দিয়েছে। অনেক কৃষক সদ্য তোলা আলু জমিতেই মজুত করে রেখেছিলেন, সেই আলুও এখন জলের মধ্যে ভাসছে। বাধ্য হয়ে কৃষকেরা জল থেকে আলু তুলে বাঁচানোর চেষ্টা করছেন। এমনিতেই আলুর দাম কম, তার উপর গোদের উপর বিষ ফোঁড়ার মতো প্রাকৃতিক বিপর্যয় চোখে জল এনেছে কৃষকদের। যেটুকু রোজগার হবে তাতে না চলবে সংসার আর না দিতে পারবেন ঋণের অর্থ।
advertisement
আরও পড়ুনঃ ভোটের হাত ধরে লক্ষ্মীলাভ! দেওয়াল লিখেই ভুরিভুরি আয় ঝাড়গ্রামের শিল্পীদের
পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার কৈগেড়িয়া, গঙ্গারামপুর ও কোটা গ্রামের বিস্তীর্ণ এলাকায় প্রায় ৩৫০ বিঘা জমি জলের তলায় চলে গিয়েছে বলে দাবি কৃষকদের। এই অবস্থায় আলু পচে যাওয়ার আশঙ্কা প্রবল। একদিকে প্রাকৃতিক দুর্যোগ, অন্যদিকে বাজারে আলুর দাম কম। দু’দিক থেকেই চাপে পড়েছেন চাষিরা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সিলিন্ডার সঙ্কটের মাঝে ভরসা মাটির রেডিমেড উনুন, সামান্য দামে ঢেলে বিকোচ্ছে, ব্যবসায়ীদের ‘পৌষ মাস’
কৃষকদের অভিযোগ, উৎপাদন খরচ ক্রমেই বাড়ছে, বিশেষ করে থোলার (সংরক্ষণের বস্তা) দাম আকাশছোঁয়া। ফলে ক্ষতির পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। অনেকেই ঋণ নিয়ে চাষ করেছিলেন, এখন সেই টাকা ফেরত দেওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, লাগাতার বৃষ্টিতে চন্দ্রকোনার আলু চাষে নেমে এসেছে দুর্যোগের কালো ছায়া। প্রাকৃতিক এই বিপর্যয়ে কৃষকদের ভবিষ্যৎ এখন অনিশ্চিত, আর চোখে মুখে স্পষ্ট হতাশার ছাপ। কীভাবে উঠবে সারা বছরের রোজগার, তা জানে না কেউই।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷  দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Potato Cultivation: মাঠে অথৈ জল, ভাসছে আলু! চরম সঙ্কটে চন্দ্রকোনার চাষিরা, চলছে ফসল বাঁচানোর শেষ চেষ্টা
Next Article
advertisement
Election Commission Of India: ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
ভোটের আগে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের, রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ
  • রাজনৈতিক দলগুলিকে দূরদর্শন ও আকাশবাণীতে বিনামূল্যে প্রচারের সুযোগ

  • নামূল্যে প্রচারের জন্য ডিজিটাল ভাউচার দেওয়া হয়েছে

  • প্রতিটি দলকে প্রায় ৪৫ মিনিট বিনামূল্যে সম্প্রচারের সুযোগ দেওয়া হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement