advertisement

Karishma Kapoor: একসময় নিজের স্ত্রীকে 'নিলাম'-এ তুলতে ছাড়েননি, চলত প্রচন্ড মারধর... কাপুর পরিবারের মেয়ে হয়েও পাননি ছাড়, করুণ সেই কাহিনি

Last Updated:
করিশ্মা কাপুরের সঞ্জয় কাপুরের সঙ্গে টালমাটাল দাম্পত্য, মারধর ও অপমানের অভিযোগে দীর্ঘ লড়াইয়ের পর ২০১৬ সালে বিবাহবিচ্ছেদে ইতি টানেন.
1/6
করিশ্মা কাপুর। নয়ের দশকে প্রথম সারির অভিনেত্রীর মধ্যে অন্যতম। অভিনয় দক্ষতা, পরপর হিট, জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন খুব কম সময়েই। পেশাগত জীবনে কাঙ্ক্ষিত সাফল্য পেলেও তাঁর ব্যক্তিগত জীবন ছিল টালমাটাল।

2/6
এক সময়ে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জনে উত্তাল হয়েছিল বলিউড। কিন্তু ২০০৩ সালে করিশ্মা বিয়ে করেন দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে।

3/6
শুরুতে সুখের সংসার হলেও পরে তা ভেঙে পড়ে তাসের ঘরের মতো। বিয়ের ১৩ বছরের মাথায় বিচ্ছেদ হয় তাঁদের।

4/6
বিয়ের পর করিশ্মা এবং সঞ্জয়ের দুই ছেলেমেয়ে হয়। সামাইরা এবং কিয়ান রাজ কাপুর। ছেলের জন্মের আগে থেকেই দু'জনের মধ্যে অনেক বিবাদ ছিল। কিন্তু তা শুধু পরিবারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।

5/6
বিচ্ছেদ প্রক্রিয়া চলাকালীন দু'জনেই একে অপরের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন। করিশ্মা স্বামী সঞ্জয় কাপুরের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছিলেন। এক সাক্ষাৎকারে করিশ্মা বলেন যে, সঞ্জয় তাঁর সঙ্গে একজন ট্রফি স্ত্রীর মতো আচরণ করতেন। করিশ্মা এও অভিযোগ করেন যে, সঞ্জয় তাঁকে বহুবার মারধরও করেছেন। মারধরের পর নাকি করিশ্মাকে মেকআপ দিয়ে নিজের আঘাত লুকিয়ে রাখতেন।

6/6
শুধু তাই নয়, করিশ্মা এমনও বলেছিলেন যে, সঞ্জয় কাপুর তাঁকে তাঁদের মধুচন্দ্রিমায় এক বন্ধুর শয্যাসঙ্গিনী হতে বাধ্য করেন। বন্ধুদের সঙ্গে বাজি ধরে নাকি স্ত্রীকেই নিলামে চড়ান তিনি। দীর্ঘ লড়াইয়ের পর ২০১৬ সালে তাঁদের দু'জনের বিবাহবিচ্ছেদ হয়।