advertisement

সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম না থাকলে কী করবেন? কী ভাবে দেবেন ভোট? ঘাবড়াবেন না... জানুন নিয়ম!

Last Updated:
West Bengal Assembly Election 2026: আজ সন্ধেয় প্রকাশিত হতে চলেছে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট। সূত্রের খবর, প্রথম দফার অতিরিক্ত ভোটার তালিকায় বাদ পড়তে পারে প্রায় ১০ লক্ষ নাম। প্রকাশ হতে পারে আনুমানিক প্রায় ২৮ লক্ষ নাম। ঠিক কী করতে হবে যদি আজকের তালিকায় নাম না থাকে আপনার?
1/8
গত ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এর পর থেকেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের অপেক্ষা শুরু হয়। তারই মধ্যে ভোটের দিন-ক্ষণ প্রকাশ্যে আসতেই মানুষের মধ্যে বাড়ছে উদ্বেগ। 'আন্ডার অ্যাডজুডিকেশনে' নাম থাকা ব্যক্তিরা কি দিতে পারবেন আদৌ ভোট? উঠছে প্রশ্ন। জেনে নিন কমিশন কী বলছে। ঠিক কী করতে হবে যদি আজকের তালিকায় নাম না থাকে আপনার?

2/8
কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে, রাজ্যে ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন ভোটার এই মুহূর্তে (২৮ তারিখের তালিকা অনুযায়ী) রয়েছেন। ইতিমধ্যেই মোট বাদ পড়েছে ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। আজ ২৮ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা। বাকি এখনও প্রায় ৩২ লাখের নাম।

3/8
প্রথমে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে লিস্ট। সেখান থেকে বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে তালিকা। পরে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দেখা যাবে অনলাইনেও। কমিশনের পোর্টালে গিয়ে নির্দিষ্ট রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গ এবং ২০২৬ সাল নির্বাচন করে ‘এসআইআর সাপ্লিমেন্টারি রোল’ অপশনে যাবেন। সেখানে নিজের জেলা ও বিধানসভা কেন্দ্রের পিডিএফ ফাইল ডাউনলোড করে দেখে নিন নামের পাশে লেখা 'বিচারাধীন' বা আন্ডার অ্যাডজুডিকেশন তকমাটি সরেছে কি না।

4/8
কমিশন সূত্রে খবর, যাঁদের নাম চূড়ান্ত ভোটার লিস্টে ঢুকছে তাঁদের যেমন নামের তালিকা থাকবে, তেমনি যাঁদের নাম বাদ যাচ্ছে তাঁদেরও আলাদা তালিকা থাকবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, আগামী শুক্রবার প্রকাশ করা হবে দ্বিতীয় তালিকা। তারপর প্রতি শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে।

5/8
সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক যাঁদের নাম বাদ পড়বে, তাঁরা ট্রাইবুনালে আবেদন করে নাম তুলতে পারবেন। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে ট্রাইবুনাল গঠন করেছে কলকাতা হাইকোর্ট। এই তালিকায় নাম বাদ গেলে আপিল করা যাবে ট্রাইবুনালে। ১৯ জন প্রাক্তন বিচারপতিকে নিয়ে ১৯টি ট্রাইবুনাল গঠন করা হয়েছে রাজ্যের ২৩টি জেলার জন্য।

6/8
যাঁদের নাম ভোটার তালিকায় নেই, তাঁরা অভিযোগ জানানোর জন্য অনলাইন ও অফলাইন- দুই পথেই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ‘ECI NET’ মোবাইল অ্যাপ অথবা নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে। আর সংশ্লিষ্ট জেলার জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক, অথবা মহকুমাশাসকের দফতরে গিয়ে অফলাইনে আবেদন জমা দেওয়া যাবে।

7/8
এই ট্রাইব্যুনালে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ছাড়াও প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসু, রঞ্জিতকুমার বাগ, সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ আরও অনেকে। কমিশন সূত্রে খবর, তাঁদের অধীনেই ভোটারদের অভিযোগ খতিয়ে দেখা হবে। সমস্ত অভিযোগের নিষ্পত্তি হয়ে গেলেই এই ট্রাইব্যুনাল ভেঙে দেওয়া হবে। কমিশন জানিয়েছে, ট্রাইবুনাল যে অবসর প্রাপ্ত বিচারকরা কাজ করবেন তাদের সবাইকে দু’জন করে পুলিশের নিরাপত্তা রক্ষী দেওয়া হবে।

8/8
ট্রাইবুনালের কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করতে অবশ্য কিছুটা সময় লাগবে, তাই ট্রাইবুনাল শুরু হতে আরও খানিকটা দেরি হতে পারে। একইসঙ্গে তৃণমূল সূত্রে খবর, সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের পর যাঁদের আইনি সহায়তা দরকার হবে, তাঁদের সব রকম আইনি সহায়তা দিয়ে সাহায্য করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।