advertisement

প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ...! কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম? অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট

Last Updated:

SIR Supplementary List: আজই দ্বিতীয় দফার ভোটার তালিকা প্রকাশ! অনলাইনে কী ভাবে, কোথায় দেখবেন নাম? জানুন কমিশনের জরুরি আপডেট!

Rapid Read
প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ
প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ
কলকাতা: রাজ্যে এসআইআর-এর প্রথম সাপ্লিমেন্টারি তালিকাপ্রকাশিত হবে আজ সোমবার৷ রবিবার, পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানিয়েছেন সোমবার সন্ধে নাগাদ প্রকাশিত হবে তালিকা৷ এর আগে গত শনিবারই নির্বাচন কমিশন জানিয়েছিল সোমবার সন্ধ্যা ৭ টার আগে প্রকাশ করা হবে না সাপ্লিমেন্টারি তালিকা৷
কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত যত সংখ্যক বিবেচনাধীন ভোটারের তথ্য নিষ্পত্তি হয়েছে, তার প্রথম দফার তালিকা প্রকাশ করা হবে আজই। কমিশন সূত্রে খবর, রাজ্যে এখনও পর্যন্ত ২৮ লক্ষ ৬ হাজার বিবেচনাধীন ভোটারের তথ্যের নিষ্পত্তি হয়েছে (রবিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া পরিসংখ্যান)।
advertisement
advertisement
কী ভাবে প্রকাশ হবে অতিরিক্ত ভোটার তালিকা?
চূড়ান্ত তালিকার মতোই প্রকাশ করা হবে এই লিস্ট। জেলায় জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে পৌঁছে যাবে এই লিস্ট। সেখান থেকেই বুথে বুথে টাঙিয়ে দেওয়া হবে এই তালিকা।
কী ভাবে দেখবেন সাপ্লিমেন্টারি ভোটার তালিকা?
কমিশন সূত্রে জানা যাচ্ছে, সোমবার বিকেলের মধ্যে জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে আপনার জেলার দ্বিতীয় দফার ভোটার তালিকা পৌঁছে যাবে। এই তালিকাতে মূলত সেইসব মানুষের নাম থাকতে পারে যাঁদের নাম নিয়ে চূড়ান্ত ভোটার তালিকায় সংশয় তৈরি হয়েছিল এবং পুনরায় যাচাইয়ের জন্য আটকে রাখা হয়েছিল আন্ডার অ্যাডজুডিকেশন হিসেবে।
advertisement
অনলাইনে কী ভাবে দেখবেন নাম?
কমিশন সূত্রে খবর, সন্ধ্যা থেকে অনলাইনে কমিশনের ওয়েবসাইটে গিয়ে অতিরিক্ত তালিকা দেখতে পাবেন ভোটাররা। অবশ্য, এই তালিকা প্রথমেই অনলাইনে প্রকাশ করছে না নির্বাচন কমিশন। বুথে বুথে গিয়েই নাম আছে কি না তা জানা যাবে। পরবর্তীতে এই লিস্ট অনলাইনে থাকবে দেখা যাবে বলেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।
advertisement
তবে সোমবার প্রথমেই বুথ, বিডিও, এসডিও অফিস, ডিএম অফিসে এই অতিরিক্ত ভোটার তালিকা ঝোলানো হবে। প্রসঙ্গত, বিবেচনাধীন ভোটারদের প্রথম তালিকা প্রকাশিত হওয়ার কথা ছিল শুক্রবারই৷ কিন্তু শুক্রবারই কমিশন জানায়, আগামী সোমবার প্রকাশ করা হবে তালিকা৷
কমিশন সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজারের বুথের তালিকা প্রস্তুত কমিশনের। রাজ্যজুড়ে ৮০ হাজারেরও বেশি বুথ থাকলেও কয়েক হাজার বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। কালিম্পং, ঝাড়গ্রাম, দার্জিলিং-এর মতো জেলাগুলিতে একাধিক বুথে আন্ডার অ্যাডজুডিকেশন নেই। তাই সব বুথের সাপ্লিমেন্টরি তালিকা হবে না।
advertisement
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি কমিশন যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল, তাতে বিবেচনাধীন ছিল ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জনের নাম। সেই নামের নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বিচারবিভাগীয় আধিকারিকদের নিয়োগ করার নির্দেশ দেয়। কমিশনের সূত্রে বারবারই আশ্বস্ত করা হচ্ছে যে, এই মুহূর্তে ঝড়ের গতিতে চলছে কাজ, রাজ্যে ৭০০ জনের বেশি বিচারক, অবসরপ্রাপ্ত বিচারক এই কাজে নিযুক্ত রয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ...! কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম? অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট
Next Article
advertisement
প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ...! কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম? অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট
প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ! কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম? অনলাইনে দেখা যাবে?
  • প্রথম 'সাপ্লিমেন্টারি' ভোটার তালিকা প্রকাশ আজ!

  • কখন, কোথায়, কী ভাবে 'চেক' করবেন নাম?

  • অনলাইনে দেখা যাবে? জানুন জরুরি আপডেট!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement