advertisement

West Bengal Election 2026: কমিশনের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও প্রকাশিত হল না সাপ্লিমেন্টারি তালিকা! কখন হতে পারে? জানাল কমিশন

Last Updated:

কমিশন সূত্রে তখন জানানো হয়েছিল, সব কাজ শেষ করতে আরও কয়েক ঘণ্টা সময় লাগতে পারে এবং তারপরই তালিকা প্রকাশ করা হবে। তবে শেষ পর্যন্ত ঠিক কখন এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে, সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানায়নি কমিশন।

কেন দেরি তালিকা প্রকাশ করতে?
কেন দেরি তালিকা প্রকাশ করতে?
কলকাতা:  সোমবার রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার কথা ছিল নির্বাচন কমিশনের। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তালিকা প্রকাশ করা হয়নি। সোমবার বিকেলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়, হাই কোর্ট এর তরফে সই করা তালিকা পেয়ে গেছে কমিশন। আপাতত কমিশন এর কাজ চলছে। এরপরেই তালিকা প্রকাশ করতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে বলে জানানো হয়েছিল কমিশন সূত্রে। আর এই কাজ শেষ হলেই প্রকাশ করার কথা সাপ্লিমেন্টারি তালিকা। কিন্তু, ঠিক কখন তালিকা প্রকাশ হবে তা নির্দিষ্ট ভাবে জানানো হয়নি কমিশনের পক্ষ থেকে।
বাংলায় ভোটের বাদ্যি বেজে গিয়েছে। কিন্তু, রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম কিন্তু এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। সোমবারই প্রকাশিত হওয়ার কথা বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। জেলাশাসক ও পুলিস সুপারকে আগেই এই বিষয়ে সর্তকামূলক ব্য়বস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য।
প্রসঙ্গত, এ রাজ্যের মোট ভোটার ছিল ৭ কোটি ৬৬ লক্ষ। SIR-র খসড়া তালিকায় বাদ পড়েছে ৫৮ লক্ষের নাম। ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা বেরিয়েছিল। তাতে বাকি ৭ কোটি ৮ লক্ষ ভোটারেরই নাম রয়েছে। কিন্তু রাজ্যের ৬০ লক্ষ ভোটারের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায়। অর্থাত্‍ তাঁদের তথ্য খতিয়ে দেখছেন জুডিশিয়াল অফিসাররা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, বিধানসভা ভোটের মনোনয়ন পেশের শেষদিন পর্যন্ত যতজন ছাড়পত্র পাবেন, শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন’।
advertisement
advertisement
মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার অবশ্য জানিয়েছেন, ‘ভোটার তালিকা নিয়ে চিন্তার কারণ নেই। বর্তমানে কলকাতা হাইকোর্টের তদারকিতে ৭০০-র বেশি জুডিশিয়াল অফিসার এই নামগুলি খতিয়ে দেখছেন। ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত তালিকায় ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটার বিবেচনাধীন ছিলেন। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ১৫ লক্ষ আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election 2026: কমিশনের দেওয়া সময়সীমা পেরিয়ে গেলেও প্রকাশিত হল না সাপ্লিমেন্টারি তালিকা! কখন হতে পারে? জানাল কমিশন
Next Article
advertisement
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা..., কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!
  • শুধুমাত্র 'ওয়েবসাইটেই' আজ দেখা যাবে সাপ্লিমেন্টারি তালিকা

  • মঙ্গলবার জেলায় জেলায় টাঙানো হবে তালিকা!

  • কখন, কী ভাবে দেখবেন? জেনে নিন!

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement