Sir Supplementary List: নথি জমা দিয়েও রক্ষা পেলেন না ৪২৭ ভোটার! মালদহে সাপ্লিমেন্টারি লিস্টে একই বুথের শতাধিক ভোটারের এবার কী হবে!
- Reported by:Jiam Momin
- Published by:Suman Biswas
Last Updated:
Sir Supplementary List মালদহে অভিযোগ উঠছে, একটি বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। পরে বিচারাধীন ওই ভোটারদের আবারও ডাকাও হয়েছিল শুনানিতে।
ভোটাধিকার খর্বের অভিযোগ ঘিরে উত্তেজনা মালদহে। সুজাপুরে ভোটার তালিকা নিয়ে বিতর্ক, এক বুথে ৪২৭ নাম বাদ পড়ার অভিযোগ। মালদহের সুজাপুর বিধানসভা এলাকার সিলামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ভোটার তালিকা ঘিরে বড়সড় বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, একটি বুথে মোট ৫২২ জন ভোটারের নাম এসআইআর প্রক্রিয়ায় বিচারাধীন ছিল। পরে বিচারাধীন ওই ভোটারদের আবারও ডাকা হয় শুনানিতে।(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা মের আলী মহালদার জানান, "তাঁদের পরিবার বংশপরম্পরায় এদেশের বাসিন্দা। তিনি নিজেও ২০০২ সালের আগেই থেকে নিয়মিত ভোট দিয়ে আসছেন এবং ২০০২ সালের এসআইআর তালিকাতেও তাঁর নাম ছিল। কিন্তু এবারের তালিকা থেকে তাঁর নাম বাদ পড়ায় তিনি বিস্মিত। তাঁর মত আরও বহু মানুষের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে বলে অভিযোগ।"(ছবি ও তথ্য: জিএম মোমিন)
advertisement
advertisement
এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতা রাজিউল মহালদার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এই ধরনের ঘটনা গণতান্ত্রিক অধিকার খর্ব করার চক্রান্ত। এদিকে এই ঘটনায় দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা, যাতে কোনও ভোটারই ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।(ছবি ও তথ্য: জিএম মোমিন)







