advertisement

West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন বৃষ্টির সম্ভাবনা কম

Last Updated:
দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
1/7
শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির আরও একটা স্পেল। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ বাড়বে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল। কালবৈশাখীর পরিস্থিতি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2/7
উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ঝড় ও শিলাবৃষ্টিতে দুর্যোগের আশঙ্কা রয়েছে ৷ উইকেন্ডে শুক্রবার ঝড়বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ, বুধবার এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

3/7
বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে। আজ, বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে আপাতত দু’দিন ঝড়বৃষ্টির সম্ভাবনা কম। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার কয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

4/7
শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও। শনিবার এবং রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
শুক্রবার ভারী বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। ৫০ কিমি থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও।শনিবার এবং রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও ঝড়ের গতিবেগ ক্রমশ কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে।
advertisement
5/7
দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়ছে। সকালের দিকে মনোরম আবহাওয়া থাকলেও বেলায় অস্বস্তি বাড়বে। আপাতত ঝড়বৃষ্টির সতর্কতা নেই। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সম্ভাবনা বেশি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে। তাপমাত্রা বাড়তে পারে। ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। শুক্রবার থেকে রবিবার ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

6/7
উইকেন্ডে শুক্রবার থেকে রবিবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার চার জেলায় ঝড়-বৃষ্টির সঙ্গে কালবৈশাখীর সতর্কতা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশে ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা-সহ বাকি জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই চার জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।

7/7
কলকাতায় সকালে মনোরম আবহাওয়া থাকবে, বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। সর্বোচ্চ তাপমাত্রা এখনও স্বাভাবিকের বেশ কিছুটা নীচে রয়েছে। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের সামান্য উপরে। আগামী ৪৮ ঘণ্টায় আরও কিছুটা বাড়বে সর্বোচ্চ তাপমাত্রা। কলকাতায় বুধবার ও বৃহস্পতিবার পরিষ্কার আকাশ। সামান্য সময় আংশিক মেঘলা আকাশ হতে পারে। শুক্রবার থেকে আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার আরও এক দফায় ঝড়বৃষ্টির স্পেল। হতে পারে কালবৈশাখী! শনি ও রবিবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।