TMC: চায়ের কাপে প্রচারের স্বাদ! সোনামুখীতে কর্মীদের হাতে নিজে বানানো চা তুলে দিলেন কল্লোল সাহা
- Published by:Salmali Das
Last Updated:
TMC: ভোট প্রচারের মাঝেই চায়ের দোকানে দাঁড়িয়ে নিজে চা বানালেন তৃণমূল প্রার্থী ডঃ কল্লোল সাহা। কর্মী-সমর্থকদের চা খাইয়ে শুরু করলেন দিনের প্রচার, ছুঁলেন মানুষের মন।
সোনামুখী, বাঁকুড়া: প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর থেকেই এতটুকু সময় নষ্ট না করে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে জোর কদমে প্রচার চালিয়ে যাচ্ছেন সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর কল্লোল সাহা।
আরও পড়ুনঃ ‘ঘাঁটি গুটাও, তবেই কথা’! আমেরিকাকে কড়া বার্তা ইরানের, জটিল হচ্ছে যুদ্ধবিরতি
এবার প্রচারের মাঝেই তাঁকে দেখা গেল চায়ের দোকানে চা বানাতে এবং তাঁর হাতে বানানো চা তিনি নিজের হাতে দলীয় কর্মীদের এবং সাধারণ মানুষের হাতে তুলে দিলেন। দলীয় কর্মীরাও প্রার্থীর বানানো চায়ে চুমুক দিয়ে দারুণ খুশি । এরপরেই তিনি স্থানীয় কালী মন্দিরে পুজো দিলেন। এভাবেই শুরু করলেন আজকের প্রচার।
advertisement
advertisement
সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডঃ কল্লোল সাহা জানান, আমার চা করার অভ্যাস রয়েছে আমি চা করে আমার স্ত্রীকে খাওয়াই আমার পেশেন্টদেরকে চা করে খাওয়াই। দলীয় কর্মীরাও আমার হাতে চা খেয়ে দারুন খুশি ।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 11:34 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC: চায়ের কাপে প্রচারের স্বাদ! সোনামুখীতে কর্মীদের হাতে নিজে বানানো চা তুলে দিলেন কল্লোল সাহা









