advertisement

Nitin Nabin Meet: সল্টলেকের হোটেলে শমীক ভট্টাচার্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক! যাওয়ার আগে বিশেষ আলোচনায় নিতিন নবীন

Last Updated:

Nitin Nabin Meet: নির্বাচনী নির্ঘণ্ট সামনে আসার পরে এই প্রথম বঙ্গ সফরে এসেছেন বিজেপির সর্বভারতী সভাপতি নিতিন নবীন৷ বুধবার রাজ্য নেতৃত্বের বিভিন্ন স্তরের সঙ্গে দফায় দফায় বৈঠক করার কথা তাঁর৷

আজ বৈঠকে নিতিন নবীন
আজ বৈঠকে নিতিন নবীন
কলকাতা: দু’দিনের সফরে গত মঙ্গলবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন৷ প্রথম দফায় কলকাতা মহানগর, হাওড়া, হুগলি, মেদিনীপুর জোনের নেতৃত্বদের নিয়ে বৈঠক সেরেছেন তিনি৷ বিজেপি সূত্রের খবর, দ্বিতীয় দফায় কল সেন্টার এবং আইটি কর্মীদের সঙ্গে আলোচনা, তৃতীয় দফায় ন্যারেটিভ টিমের সঙ্গে বৈঠক এবং চতুর্থ দফায় অর্থাৎ সন্ধ্যায় কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্থানীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসার কথা তাঁর৷
জানা গিয়েছে, বঙ্গ সফরের শেষ দিনে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বিশেষ বৈঠকে বিজেপি সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। রাজ্যজুড়ে নির্বাচন সংক্রান্ত কাজে যে নেতাদের ব্যবহার করা হবে তাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে রাজ্য বিজেপি সূত্রের খবর। সল্টলেকের হোটেলে আয়োজিত বৈঠকে উপস্থিত আছেন শমীক ভট্টাচার্য, সুনীল বনশল, অমিত মালব্য, অমিতাভ চক্রবর্তী, ভূপেন্দ্র যাদব সহ রাজ্য বিজেপির শীর্ষ স্থানীয় নেতৃত্ব। এছাড়া, জোন অবজারভার, মোর্চার নেতৃত্বকে ডাকা হয়েছে আজকের বৈঠকে।
advertisement
advertisement
মূলত নির্বাচনের প্রচার, জনসংযোগ, বুথ ম্যানেজমেন্ট- সংক্রান্ত বিষয়ে আলোচনা হবে আজকের বৈঠকে। এরপরই রাজ্যের বর্ষীয়ান নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন নিতিন নবীন। বিকেলে বঙ্গ বিজেপির নবদ্বীপ জোনের অন্তর্গত সাংগঠনিক জেলাগুলির নেতৃত্বকে নিয়ে আলাদা করে আলোচনায় বসবেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।
advertisement
পূর্ব নির্ধারিত সূচি বলছে, ১২ টা থেকে ১ টা যুব, মহিলা, এস সি, এস টি, ওবিসি নেতৃত্বের সঙ্গে। থাকবেন এন জি ও, ক্লাব ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা। ২ টো থেকে ৩টে রাজ্যের দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক। ৩. ৩০ থেকে ৫ টা পর্যন্ত নিউটাউনের আরেকটি হোটেলে নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Nitin Nabin Meet: সল্টলেকের হোটেলে শমীক ভট্টাচার্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক! যাওয়ার আগে বিশেষ আলোচনায় নিতিন নবীন
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement