advertisement

Leander Paes: বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? নিউ টাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ, বাংলার ভোটের আগে তুঙ্গে জল্পনা

Last Updated:

Leander Paes: বাংলার ভোটের আগে এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? ভোটের আগেই তুঙ্গে উঠল জল্পনা।

বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার?
বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার?
কলকাতা: বিধানসভা নির্বাচনের আগেই বড় ঘটনা ঘটতে চলেছে বাংলায়। এবার কি বিজেপি-তে যোগ দিতে চলেছেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ? এই জল্পনার কারণ, মঙ্গলবার রাতে নিউটাউনের একটি হোটেলে বিজেপি নেতাদের সঙ্গে দেখা করেছেন প্রাক্তন টেনিস তারকা। তারপর থেকেই জল্পনা তুঙ্গে উঠেছে।
জানা যাচ্ছে, পদ্ম শিবিরের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা সেরে ফেলেছেন লিয়েন্ডার পেজ। সেখানে নাকি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন নিজেও। তবে এই বিষয়টি নিয়ে অবশ্য কিছুই জানাননি রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে সূত্রের খবর অনুযায়ী, লিয়েন্ডার পেজের বিজেপিতে যোগ দেওয়া শুধুই সময়ের অপেক্ষা।
জানা গিয়েছে, নিউটাউনের যে হোটেলে নীতীন নবীন উঠেছেন, সেই হোটেলেই দেখা করতে যান লিয়েন্ডার পেজ। এমনকি, সেই হোটেলের লবিতে দাঁড়িয়েই বেশ কয়েকজন বিজেপি নেতৃত্বের সঙ্গে লিয়েন্ডারকে আলাদাভাবে কথাও বলতে দেখা গিয়েছে বলে খবর সামনে আসছে।
advertisement
advertisement
গত ৮ নভেম্বর লিয়েন্ডার পেজ বেঙ্গল টেনিস অ‍্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে দায়িত্ব নেন। কয়েক মাসের মধ‍্যে নতুন ভূমিকায় অবতীর্ণ হতে চলেছেন লিয়েন্ডার, যা নিয়ে কলকাতার টেনিসকর্তারাও বিস্মিত। কেউ কিছু জানতেন না বলেও জানিয়েছেন। টেনিসমহলের অনেকে মনে করেছেন, অল ইন্ডিয়া টেনিস অ‍্যাসোসিয়েশনের সর্বোচ্চ পদে বসতে চান লিয়েন্ডার। হয়তো সেই কারণে এই পদক্ষেপ। তবে ভোটের টিকিট পাবেন কি না বা রাজনীতির কী অঙ্ক, সেই বিষয়ে বিটিএ এবং টেনিসমহলের কোনও ধারনা নেই।
advertisement
একটি সূত্র বলছে, প্রায় ৮ মাস আগে দিল্লিতে একবার বিজেপি নেতৃত্বদের সঙ্গে যোগাযোগ হয় লিয়েন্ডারের। তারপর আবার কলকাতায়। উল্লেখ্য, গত ৮ নভেম্বর, বেঙ্গল টেনিস অ‍্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব নেন লিয়েন্ডার পেজ। এবার ঠিক তার কয়েক মাসের মধ‍্যেই নতুন ভূমিকায় সবার সামনে আসতে চলেছেন লিয়েন্ডার পেজ। অন্তত এমনটাই খবর।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Leander Paes: বিজেপিতে যোগ দিচ্ছেন লিয়েন্ডার পেজ? নিউ টাউনের হোটেলে বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ, বাংলার ভোটের আগে তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement