advertisement

Murshidabad News: ছেলের চিকিৎসার জন্য চড়া সুদে নেওয়া টাকাও পুড়ে ছাই, দিনমজুরের ঘরে হাহাকার! চোখের সামনে দেখতে হল সর্বনাশ

Last Updated:

Murshidabad News: গভীর রাতের পুড়ে ছাই হয়ে গিয়েছে আস্ত বাড়ি। ঘরের সমস্ত জিনিপত্র ভষ্মীভূত হয়ে গিয়েছে। অন্যদিকে ছেলের চিকিৎসার জন্য় চড়া সুদে নেওয়া টাকাও ছাই হয়েছে। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে আশ্রয় নিয়েছে পরিবার। কঠিন সময় প্রশাসনের কাছে সাহায্য প্রার্থনা।

আগুনে পুড়ে ছাই ঘর ও নগদ অর্থ 
আগুনে পুড়ে ছাই ঘর ও নগদ অর্থ 
মুর্শিদাবাদ, তন্ময় মন্ডল: মঙ্গলবার গভীর রাতে আচমকাই দাউদাউ করে জ্বলে উঠল আগুনের লেলিহান শিখা। মুহূর্তের মধ্যেই সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে এসে দাঁড়াতে হল ভরতপুর থানার সৈয়দকুলুট গ্রামের দিনমজুর আশরাফুল সেখের পরিবারকে।
ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছে তাঁদের মাথা গোঁজার একমাত্র ছিটেবেড়ার ঘরটি। চিকিৎসার জন্য রাখা অর্থ পুড়ে ছাই। কীভাবে আগামী দিনে চিকিৎসা করানো যাবে, তা নিয়ে চিন্তিত পরিবারের সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার মধ্যে রাতে হঠাৎই আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার ধারণ করে।
advertisement
advertisement
প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালালেও এলাকায় জলের অভাব এবং বিদ্যুৎ না থাকায় পাম্প চালানো সম্ভব হয়নি। ফলে চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় গোটা ঘর। আশরাফুল সেখের স্ত্রী লাল বানু খাতুন কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, ঘরে থাকা আসবাবপত্র, খাদ্যসামগ্রী সবকিছুই আগুনে পুড়ে গিয়েছে। এমনকি পুড়ে ছাই হয়ে গিয়েছে নগদ প্রায় ৪০ হাজার টাকা। যা তাঁদের ১৪ বছর বয়সী ছেলের অপারেশনের জন্য চড়া সুদে ধার করা হয়েছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে পরনের কাপড় ছাড়া তাঁদের আর কিছুই অবশিষ্ট নেই। পরিবারটির দাবি, এই অগ্নিকাণ্ডে প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এলাকায় দমকল কেন্দ্র না থাকার কারণেই আগুন নিয়ন্ত্রণে আনা অনেকটাই সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই চরম দুর্দশার মধ্যে রাজ্য সরকারের কাছে সাহায্যের জন্য আকুল আবেদন জানিয়েছেন আশরাফুল সেখ ও তাঁর পরিবার। স্থানীয়দের পক্ষ থেকেও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি উঠেছে।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Murshidabad News: ছেলের চিকিৎসার জন্য চড়া সুদে নেওয়া টাকাও পুড়ে ছাই, দিনমজুরের ঘরে হাহাকার! চোখের সামনে দেখতে হল সর্বনাশ
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement