North Dinajpur News: মুদিখানা দোকানের আড়ালে ভয়ঙ্কর কারবার! পুলিশি হানায় ব্যবসায়ীর খেল খতম, পলাতক স্ত্রী
- Published by:Sneha Paul
Last Updated:
North Dinajpur News: পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই মুদিখানা দোকানে অভিযান চালানো হয়। হাতেনাতে ধরা পড়েন ব্যবসায়ী। অন্যদিকে পুলিশ দেখে পালিয়ে যান তাঁর স্ত্রী।
রায়গঞ্জ, উত্তর দিনাজপুরঃ মুদিখানা দোকানে মাদক বিক্রির অভিযোগ। গোপন সূত্রে এই খবর আসতেই হানা দেয় পুলিশ। গ্রেফতার করা হয় ব্যবসায়ীকে। উদ্ধার করা হয় ২০টি ব্রাউন সুগারের পুরিয়া। তবে অভিযোগ, বেশ কয়েকটি পুরিয়া নিয়ে পালিয়েছেন ধৃত ব্যবসায়ীর স্ত্রী।
মঙ্গলবার বিকেলে উত্তর দিনাজপুরের শেরপুর ডোডরা এলাকায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে এদিন রায়গঞ্জ থানার কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির একটি দল ওই মুদিখানা দোকানে হানা দেয়। তখনই সামনে আসে সব।
আরও পড়ুনঃ ৭৪ বছরে পদার্পণ বাসন্তী বাগানের বাসন্তী পুজো! ঐতিহ্যের রীতি মেনে জাঁকজমক আয়োজন, অন্নপূর্ণার আরাধনায় মেতে উঠল বালুরঘাট
জানা যাচ্ছে, ধৃত ব্যবসায়ীর নাম মেহবুব আলম, বাড়ি ডোডরা এলাকায়। গতকাল তাঁর দোকানে তল্লাশি চালিয়ে ২০টি ব্রাউন সুগারের পুরিয়া উদ্ধার করে পুলিশ। তবে তাঁদের দেখে ওই ব্যবসায়ীর স্ত্রী বেশ কিছু মাদকের পুরিয়া নিয়ে পালিয়ে যান বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার এই ব্যবসায়ীকে রায়গঞ্জ আদালতে পেশ করবে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।
advertisement
advertisement
প্রসঙ্গত, মাদক কারবার রুখতে বিভিন্ন সময় নানা অভিযান চালায় পুলিশ। অনেকসময়ই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে হানা দেন তাঁরা, তাতে মেলে সাফল্যও। মঙ্গলবার যেমন শেরপুর ডোডরা থেকে গ্রেফতার হলেন এক মুদিখানা ব্যবসায়ী। উদ্ধার হয়েছে একাধিক ব্রাউন সুগারের পুরিয়া।
Location :
Uttar Dinajpur,West Bengal
First Published :
Mar 25, 2026 1:07 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
North Dinajpur News: মুদিখানা দোকানের আড়ালে ভয়ঙ্কর কারবার! পুলিশি হানায় ব্যবসায়ীর খেল খতম, পলাতক স্ত্রী








