advertisement

স্যান্ডো গেঞ্জি-হাফ প্যান্ট...! দাঁতনের রাস্তায় টানা ৮ কিলোমিটার দৌড়লেন তৃণমূল প্রার্থী, মুহূর্তে ভাইরাল ছবি

Last Updated:

West Bengal Assembly Election 2026: ভোট বড় বালাই! আর এই ভোটে নজর কাড়তেই কী না কী করে বসেন রাজনৈতিক দলের প্রার্থীরা। এবারের ভোটে কখনও নিজেই প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়ির হেঁশেলে ঢুকে পড়ছেন প্রার্থী। কাউকে আবার দেখা গেল রীতিমতো উবু হয়ে বসে ভোটারের দাঁড়ি কেটে দিতে। তবে এবার অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তে ভাইরাল।

৮ কিলোমিটার দৌড়লেন তৃণমূল প্রার্থী
৮ কিলোমিটার দৌড়লেন তৃণমূল প্রার্থী
পশ্চিম মেদিনীপুর: আজ তাঁরই প্রচারে পশ্চিম মেদিনীপুর দাঁতন আসছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তাই সাতসকালে স্যান্ডো-গেঞ্জি হাফপ্যান্ট পরে ৮ কিলোমিটার রাস্তায় দৌড়তে দেখা গেল তাঁকে। তিনি তৃণমূলের কেশিয়াড়ির প্রার্থী রামজীবন মান্ডি।
ভোট বড় বালাই। ভোটের মুখে প্রার্থীদের নানা ছবি ফুটে উঠছে সোশ্যাল মিডিয়ার পাতায়। কোনও ছবিতে তাঁদের দেখা যাচ্ছে বিপক্ষের নেতা নেত্রীর সঙ্গে সৌজন্য বিনিময় করতে, তো কখনও আবার নিজেই প্রচারে বেরিয়ে গৃহস্থের বাড়ির হেঁশেলে ঢুকে পড়ছেন প্রার্থী। কাউকে আবার দেখা গেল রীতিমতো উবু হয়ে বসে স্থানীয় ভোটারের দাঁড়ি কেটে দিতে। তবে এবার অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল প্রার্থী রামজীবন মান্ডি। আর সেই ছবি সোশ্যাল মিডিয়াতে আসতেই মুহূর্তে ভাইরাল।
advertisement
advertisement
বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতনের মনোহরপুর থেকে শুরু করে অভিষেকের সভাস্থল দাঁতন ঘোলাই মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দৌড়ে পৌঁছলেন এই তৃণমূল প্রার্থী। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে এই অভিনব উদ্যোগ নেন রামজীবন মান্ডি। দৌড়ানোর পাশাপাশি পথচলতি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করতেও দেখা যায় তাঁকে।
advertisement
এদিন সকাল থেকেই তাঁর এই ব্যতিক্রমী প্রচার ঘিরে এলাকায় চর্চা শুরু হয়। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের এই উদ্যোগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। নির্বাচনের আবহে তৃণমূল প্রার্থীর এই অভিনব ‘দৌড়-প্রচার’ কার্যত নজর কাড়ল সকলেরই। যদিও ভোট বাক্সে এর প্রভাব কতটা পড়বে তা জানতে অপেক্ষা করতে হবে সেই ৪ মে পর্যন্ত।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
স্যান্ডো গেঞ্জি-হাফ প্যান্ট...! দাঁতনের রাস্তায় টানা ৮ কিলোমিটার দৌড়লেন তৃণমূল প্রার্থী, মুহূর্তে ভাইরাল ছবি
Next Article
advertisement
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
‘এনার্জি লকডাউন’ কী? ফের কি লকডাউনের সম্ভাবনা? হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ
  • ‘এনার্জি লকডাউন’ কী?

  • ফের কি লকডাউনের সম্ভাবনা?

  • হঠাৎ এত বছর পর কেন ট্রেন্ডিং এই শব্দ

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement