advertisement

Adhir Ranjan Chowdhury: 'বহরমপুর মানেই অধীর চৌধুরী'! নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন কর্মীদের, মেপে পা ফেলছেন ‘রবিনহুড’

Last Updated:

Adhir Ranjan Chowdhury: ভোটের নির্ঘণ্ট বেজে গেছে, কিন্তু প্রার্থী তালিকা এখনও ঘোষণা করেনি কংগ্রেস। তবে এসবের আগেই দেওয়াল দখলে টেক্কা দিচ্ছে বহরমপুর। অধীর চৌধুরীর কেন্দ্রজুড়ে এখন সাজ সাজ রব।

+
বহরমপুরে

বহরমপুরে দেওয়াল লিখন শুরু অধীর চৌধুরীর নামে

বহরমপুর, কৌশিক অধিকারী: বহরমপুর বিধানসভাতে এবছর হাইভোল্টেজ লড়াই। কংগ্রেস হাইকম্যান্ডের তরফেও প্রার্থী তালিকা নিয়ে মেলেনি কোনও সবুজ সংকেত। কিন্তু রাজনীতির ময়দানে জল্পনা থামিয়ে রাখা দায়। আর সেই জল্পনাতেই এবার বহরমপুর বিধানসভা কেন্দ্রে অধীর রঞ্জন চৌধুরীর নামে দেওয়াল লিখন শুরু করে দিল জেলা কংগ্রেস।
বহরমপুরের কাশিমবাজার মনীন্দ্রনগর এলাকায় দেখা গেল এক পরিচিত ছবি। হাতে তুলি-বালতি নিয়ে দেওয়ালে ‘অধীর চৌধুরীকে ভোট দিন’ স্লোগান লিখতে ব্যস্ত দলীয় কর্মীরা। এই কর্মসূচির নেতৃত্বে দিতে দেখা গেল বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা হিরু হালদারকে। প্রার্থী হিসেবে দলের তরফে কোনও আনুষ্ঠানিক সিলমোহর পড়ার আগেই কেন এই তোড়জোড়? হিরু বাবুর সটান জবাব, “বহরমপুর মানেই অধীর চৌধুরী। এখানে অন্য কোনও নামের প্রশ্নই ওঠে না। তাই সময় নষ্ট না করে আমরা প্রচারের কাজ এগিয়ে রাখছি।”
advertisement
advertisement
যদিও এই আগাম দেওয়াল লিখন নিয়ে কিছুটা সাবধানী শোনাল খোদ প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতিকে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে অধীর চৌধুরী স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বলেন, “সব দলেই কিছু অতি-উৎসাহী কর্মী থাকে। এখানেও হয়তো তাই হয়েছে। ওরাই উৎসাহের বশে এসব করছে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজনীতি বিশ্লেষকদের মতে, গত লোকসভা নির্বাচনে হারের পর বহরমপুরের মাটি ফিরে পেতে মরিয়া কংগ্রেস। আর সেই লড়াইয়ে সেনাপতি হিসেবে অধীর চৌধুরীকেই সামনে রেখে এগোনোর কৌশল নিতে চাইছে কংগ্রেস শিবির। প্রার্থী ঘোষণা নিছকই আনুষ্ঠানিকতা কি না, তা নিয়ে এখন সরগরম বহরমপুরের চায়ের দোকান থেকে রাজনৈতিক অলিন্দ।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Adhir Ranjan Chowdhury: 'বহরমপুর মানেই অধীর চৌধুরী'! নাম ঘোষণার আগেই দেওয়াল লিখন কর্মীদের, মেপে পা ফেলছেন ‘রবিনহুড’
Next Article
advertisement
Harish Rana News : ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’, হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন
  • ‘তাঁর প্রয়াণ দুঃখজনক, কিন্তু...’

  • হরিশ রানার মৃত্যুতে আবাসনের বাসিন্দারা কী বলছেন জেনে নিন

  • মঙ্গলবার বিকেল ৪টে ১০ মিনিটে মারা গিয়েছেন হরিশ রানা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement