LPG Cylinder Booking New Rule: গুজব ছাড়ুন! ২৫ দিন, না ৩৫ দিন...সিলিন্ডার পাওয়ার কতদিন পরে গ্যাস বুকিং, স্পষ্ট নির্দেশিকা প্রকাশ কেন্দ্রের
- Published by:Satabdi Adhikary
Last Updated:
LPG Cylinder Booking New Rule: গত মঙ্গলবার বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ডাবল সিলিন্ডার যুক্ত গ্রাহকদের ক্ষেত্রে সিলিন্ডার বুকিংয়ের সময়সীমা ২৫ দিন থেকে বাড়িয়ে ৩৫ দিন করা হয়েছে৷
নয়াদিল্লি: গত মঙ্গলবার সন্ধের দিকে হঠাৎ করেই দেশজুড়ে সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি খবর৷ মধ্যপ্রাচ্যের বর্তমান যুদ্ধ পরিস্থিতির জেরে, হরমুজ প্রণালির অস্থিরতার মাঝে গৃহস্থের জন্য রান্নার গ্যাসের সিলিন্ডারের জোগান আরও দীর্ঘায়িত করার জন্য নাকি নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্র৷ সেখানে নাকি বলা হয়েছিল, যে সমস্ত পরিবারের দুটি সিলিন্ডারের রেজিস্ট্রেশন রয়েছে, তাঁরা আর ২৫ দিন নয়, ৩৫ দিন পরে বুক করতে পারবেন তাঁদের পরবর্তী সিলিন্ডার৷ এই খবর ছড়িয়ে পড়তেই আরও আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ৷
advertisement
advertisement
বলা হয়েছিল, যাঁরা ডবল সিলিন্ডার ব্যবহার করেন, তাঁরা একটি সিলিন্ডার বুকিং করার পর পরবর্তী বুকিং করতে পারবেন অন্তত ৩৫ দিন পরে। আগে এই সময়সীমা ছিল ২৫ দিন। অর্থাৎ, বলা হয়েছিল, আগের তুলনায় আরও ১০ দিন বেশি অপেক্ষা করতে হবে দ্বিতীয় সিলিন্ডার বুকিংয়ের জন্য। কিন্তু, সেই খবর এবার নস্যাৎ করে দিল কেন্দ্রীয় মন্ত্রক৷
advertisement
advertisement
মন্ত্রক জানিয়েছে, ‘‘সরকারের নজরে এসেছিল, কিছু সংবাদ প্রতিবেদনে এবং সোশ্যাল মিডিয়া পোস্টে এলপিপি রিফিল এবং বুকিংয়ের সংশোধিত সময়সীমা-পিএমইউওয়াই সংযোগের জন্য ৪৫ দিন, নন-পিএমইউওয়াই-এর একক সিলিন্ডারের জন্য ২৫ দিন এবং ডাবল সিলিন্ডারের জন্য ৩৫ দিন করার দাবি জানানো হয়েছে৷’’ পেট্রোলিয়াম মন্ত্রক জানিয়েছে, এই দাবিগুলি ‘ভুল’ এবং পূর্ববর্তী যে নিয়ম ছিল তা-ই বহাল রয়েছে৷
advertisement
advertisement
advertisement









