advertisement

Iran War: আমেরিকা-ইজরায়েলের হানা, ইরানে এখনও পর্যন্ত শুধু ২৪৩ শিক্ষার্থী–শিক্ষকেরই মৃত্যু! বিস্ফোরণের শব্দেই মারা গেল ১০ বছরের শিশু

Last Updated:

Iran War: ইরানে যুদ্ধ থামার লক্ষণ নেই। তারই মধ্যে খবর মিলল, এখনও পর্যন্ত ২৪৩ শিক্ষার্থী–শিক্ষকেরই মৃত্যু হয়েছে। কী জানাচ্ছে ইরান?

কী ঘটল ইরানে?
কী ঘটল ইরানে?
তেহরান: ইরানে ২৪৩ শিক্ষার্থী ও শিক্ষক নিহত, বিস্ফোরণের শব্দে মারা গেল এক শিশু। জানা গিয়েছে, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানে এখন পর্যন্ত অন্তত ২৪৩ জন শিক্ষার্থী ও শিক্ষক নিহত হয়েছেন। ইরানের শিক্ষা মন্ত্রকের একজন কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে ইরানের ইয়াজদ শহরে একটি বিস্ফোরণের শব্দে সৃষ্টি হওয়া ‘আতঙ্ক ও মানসিক চাপে’ ১০ বছর বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফারস নিউজ এই তথ্য জানিয়েছে।
ইয়াজদ প্রদেশের উপ-গভর্নর জানিয়েছেন, শহরের বাইরে একটি সামরিক অবস্থানে আমেরিকা ও ইজরায়েলের হামলার কারণে ওই বিস্ফোরণটি ঘটেছিল। বিস্ফোরণের শব্দে শিশুটি প্রচণ্ড ভয় পায় এবং মানসিক আঘাতে তার মৃত্যু হয়।
advertisement
advertisement
এদিকে, ইজরায়েল ও আমেরিকার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে এই যুদ্ধ চলছে। ইজরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে।
advertisement
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তাঁরা হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাইছেন, যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্যজুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Iran War: আমেরিকা-ইজরায়েলের হানা, ইরানে এখনও পর্যন্ত শুধু ২৪৩ শিক্ষার্থী–শিক্ষকেরই মৃত্যু! বিস্ফোরণের শব্দেই মারা গেল ১০ বছরের শিশু
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement