advertisement

Lift Collapse Safety: লিফটে আটকে পড়লে কী করবেন? আরজি করে বিপর্যয়ের পর শিলিগুড়ি জেলা হাসপাতালে হাতেনাতে প্রশিক্ষণ, উপকারে লাগবে সবার

Last Updated:

Lift Collapse Safety: আরজি করে লিফট বিপর্যয়ের রেশ! নড়েচড়ে বসল শিলিগুড়ি জেলা হাসপাতাল কর্তৃপক্ষ। শেখানো হল যান্ত্রিক গোলযোগ বা জরুরি পরিস্থিতিতে লিফট থেকে উদ্ধারের কৌশল।

+
লিফটে

লিফটে আটকে পড়লে কী করবেন?

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: রোগী ও সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এক গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল শিলিগুড়ি জেলা হাসপাতাল। হাসপাতাল চত্বরে লিফট ব্যবহারের ক্ষেত্রে সম্ভাব্য ঝুঁকি এড়াতে এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে লিফট অপারেটর ও নিরাপত্তারক্ষীদের জন্য আয়োজন করা হল বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
মঙ্গলবার আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে লিফট অপারেটরদের পাশাপাশি নিরাপত্তাকর্মীরাও অংশ নেন। মূলত, লিফটে কেউ আটকে পড়লে কীভাবে দ্রুত এবং নিরাপদে উদ্ধার করতে হবে, সেই বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি জরুরি অবস্থায় কীভাবে সঠিকভাবে যোগাযোগ রাখতে হবে, তা নিয়েও বিস্তারিতভাবে বোঝানো হয়।
advertisement
advertisement
এই প্রশিক্ষণে কিছু গুরুত্বপূর্ণ করণীয় ও বর্জনীয় বিষয়ও তুলে ধরা হয়। যেমন—লিফট হঠাৎ বন্ধ হয়ে গেলে অযথা সব বোতাম না চেপে শান্ত থাকা, ইমার্জেন্সি অ্যালার্ম বা কল বটন ব্যবহার করা, জোর করে দরজা খোলার চেষ্টা না করা এবং লিফটের ভেতরে আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকা। একইভাবে উদ্ধারকারী দলকে দ্রুত খবর দেওয়া এবং সঠিক পদ্ধতিতে উদ্ধার কাজ চালানোর ওপর জোর দেওয়া হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, “এই ধরনের প্রশিক্ষণের মূল লক্ষ্যই হল যে কোনও জরুরি পরিস্থিতিতে আতঙ্ক না ছড়িয়ে দ্রুত ও সঠিক পদক্ষেপ নেওয়া। রোগী ও তাঁদের পরিজনদের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের কর্মীদের সবসময় প্রস্তুত রাখা হচ্ছে।” পিডব্লিউডি বিভাগের সহযোগিতায় এই মহড়ার মাধ্যমে বাস্তব পরিস্থিতির অনুকরণও করা হয়। কর্তৃপক্ষ আরও জানায়, ভবিষ্যতে এই ধরনের প্রশিক্ষণ নিয়মিতভাবে চালানো হবে, যাতে হাসপাতালের প্রতিটি পরিষেবা আরও নিরাপদ ও নির্ভরযোগ্য হয়ে ওঠে। নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলাই এখন হাসপাতাল প্রশাসনের প্রধান লক্ষ্য।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Lift Collapse Safety: লিফটে আটকে পড়লে কী করবেন? আরজি করে বিপর্যয়ের পর শিলিগুড়ি জেলা হাসপাতালে হাতেনাতে প্রশিক্ষণ, উপকারে লাগবে সবার
Next Article
advertisement
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ, তৃণমূল-বিজেপির মেগা টক্কর
নজরে 'ব্যাটেল গ্রাউন্ড' নন্দীগ্রাম...! অভিষেক, শুভেন্দুর সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ
  • নন্দীগ্রামে অভিষেক, শুভেন্দু

  • সভা-পাল্টা সভা ঘিরে চড়ছে পারদ!

  • তৃণমূল-বিজেপির মেগা টক্কর...

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement