Sundarban Water Crisis: গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তবু তৃষ্ণা মেটাতে প্রশাসনেই আস্থা
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Sundarban Water Crisis: গরম পড়তেই জলের সমস্যা তীব্র হচ্ছে সুন্দরবনে। জল প্রকল্পের কাজ এখনও শেষ হয়নি। ভোটের আবহে সুন্দরবনের তৃষ্ণা মেটাবে কে?
মথুরাপুর, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: গরম পড়তেই জলের সমস্যা তীব্র হতে শুরু করেছে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায়। অথচ কথা ছিল নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ হবে জল প্রকল্পের কাজ। কিন্তু আরও একটি বছর অতিক্রান্ত সেই কাজ শেষ হল না এখনও।
তবে বিগত বছরগুলিতে সমস্যা সমাধানের জন্য পানীয় জলের গাড়ি পাঠানো হত। এবছর এখনও সেই জলের গাড়ির দেখা নেই। অপরদিকে একের পর এক নলকূপ খারাপ হতে শুরু করেছে। ট্যাপ গুলিও অকেজো। ফলে পরিস্থিতি খারাপ হচ্ছে। যদিও স্থানীয়রা জল প্রকল্প নিয়ে আশায় বুক বাঁধছেন।
আরও পড়ুনঃ ৭৪ বছরে পদার্পণ বাসন্তী বাগানের বাসন্তী পুজো! ঐতিহ্যের রীতি মেনে জাঁকজমক আয়োজন, অন্নপূর্ণার আরাধনায় মেতে উঠল বালুরঘাট
তাঁরা জানিয়েছেন, এই প্রকল্প শেষ হলে তবেই সমস্যার হাত থেকে বাঁচবেন তাঁরা। চাষের জন্যও জল নেই ফলে সমস্যা থেকেই গিয়েছে। গত বছর তীব্র গরমে পানীয় জলের সমস্যা মেটাতে হেল্পলাইন নম্বর ছিল। ছিল কুইক রেসপন্স টিম (কিউআরটি)। কোথাও জল সরবরাহে বিঘ্ন হওয়ার খবর এলেই ব্লক স্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং অপারেটরদের নিয়ে গঠিত এই কিউআরটি সেখানে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্য নিয়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুনঃ বর্ধমানে ভয়াবহ বাস দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে সজোরে ধাক্কা, ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ, মহিলা যাত্রীর মৃত্যু, আহত বহু
সংশ্লিষ্ট ব্লকে পর্যাপ্ত পানীয় জল সরবরাহের লক্ষ্যে কোন প্রকল্পের কাজ চলছে, কোন প্রকল্প শেষ হতে কত সময় লাগবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়েছিল। লক্ষ্য ছিল, জনপ্রতিনিধি এবং পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ থাকবে। মানুষের অভাব-অভিযোগ শুনে তাঁরা যাতে সঠিক তথ্য পৌঁছে দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছিল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
‘পাম্পিং আওয়ার অর্থাৎ জল তোলার সময় বৃদ্ধি করা হয়েছিল ১৬ ঘণ্টা ২২ ঘন্টা। তবে এবছর নির্বাচন থাকায় এখনও তেমন কিছুই সাধারণ মানুষজনের চোখে পড়ছে না। ফলে সুন্দরবন জুড়ে উদ্বেগ বাড়ছে।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 25, 2026 1:42 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Sundarban Water Crisis: গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তবু তৃষ্ণা মেটাতে প্রশাসনেই আস্থা









