advertisement

Mayapur Bangabani Ashram: নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ

Last Updated:

Mayapur Bangabani Ashram: এই আশ্রমের বিশেষ আকর্ষণ হল ঋষি অরবিন্দের দেহাবশেষ, যার মধ্যে রয়েছে তার চুল ও নখ। পাশাপাশি সংরক্ষিত রয়েছে তার ব্যবহৃত শেষ রুমালও

+
ঋষি

ঋষি অরবিন্দের বঙ্গবাণী আশ্রম

নবদ্বীপ, নদিয়া , মৈনাক দেবনাথ: নবদ্বীপে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রম, যেখানে আজও সংরক্ষিত তাঁর দেহাবশেষ। নদিয়ার নবদ্বীপে প্রাচীন মায়াপুরের একেবারে শেষ প্রান্তে, গঙ্গার তীরবর্তী নদিয়া ঘাট সংলগ্ন মনোরম পরিবেশে অবস্থিত ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রম আজও ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য নিদর্শন হিসেবে পরিচিত। বহু বছর আগেই এই আশ্রম ‘হেরিটেজ’ স্বীকৃতি লাভ করেছে।
এই আশ্রমের বিশেষ আকর্ষণ হল ঋষি অরবিন্দের দেহাবশেষ, যার মধ্যে রয়েছে তাঁর চুল ও নখ। পাশাপাশি সংরক্ষিত রয়েছে তাঁর ব্যবহৃত শেষ রুমালও। ভক্ত ও দর্শনার্থীদের কাছে এই সমস্ত নিদর্শন গভীর শ্রদ্ধা ও আবেগের বিষয় হয়ে উঠেছে। ইতিহাস বলছে, ১৯৫৯ সালের ২১ ফেব্রুয়ারি বঙ্গবাণী পরিচালিত নবদ্বীপ অরবিন্দ আশ্রমে আনুষ্ঠানিকভাবে ঋষি অরবিন্দের দেহাবশেষ স্থাপন করা হয়। পুদুচেরির বাইরে এটিই ছিল প্রথম স্থান, যেখানে তাঁর দেহাবশেষ সংরক্ষণ করা হয়—যা সেই সময়ে এক নজিরবিহীন ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছিল।
advertisement
আরও পড়ুন : ‘আইসক্রিমের রাজধানী’ বলা হয়ে ভারতের কোন শহরকে? আপনি যা ভাবছেন সেটা মোটেও নয়! এক ক্লিকে জানুন সঠিক উত্তর!
এর আগে, ১২ ফেব্রুয়ারি পুদুচেরি আশ্রমে ‘শ্রীমা’ স্বয়ং বঙ্গবাণীর ১২ জন কর্মকর্তার হাতে এই দেহাবশেষ তুলে দেন। বর্তমানে নবদ্বীপ বঙ্গবাণী ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত এই আশ্রমটি শুধু একটি ধর্মীয় কেন্দ্র নয়, বরং শিক্ষা ও সংস্কৃতিরও এক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ঋষি অরবিন্দের ভাবাদর্শে অনুপ্রাণিত হয়ে এখানে গড়ে উঠেছে তেরোটি বিষয়ে পৃথক পাঠ্যক্রম সম্বলিত একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান।
advertisement
advertisement
আধ্যাত্মিকতা, ইতিহাস ও শিক্ষার মেলবন্ধনে গড়ে ওঠা এই আশ্রম প্রতিদিনই আকর্ষণ করছে অসংখ্য দর্শনার্থীকে। নবদ্বীপ ভ্রমণে এটি এখন অন্যতম গুরুত্বপূর্ণ গন্তব্য হয়ে উঠেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Mayapur Bangabani Ashram: নবদ্বীপে প্রাচীন মায়াপুরের এক প্রান্তে ঋষি অরবিন্দের স্মৃতিধন্য বঙ্গবাণী আশ্রমে সংরক্ষিত তাঁর দেহাবশেষ
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement