advertisement

GK: Ice Cream Capital of India: ‘আইসক্রিমের রাজধানী’ বলা হয়ে ভারতের কোন শহরকে? আপনি যা ভাবছেন সেটা মোটেও নয়! এক ক্লিকে জানুন সঠিক উত্তর!

Last Updated:
GK: Ice Cream Capital of India: যেখানে আইসক্রিম কোনো মরশুমি খাবার নয়, বরং জীবনযাত্রার একটি অংশ, সেখানেই এই উপকূলীয় শহরটি নীরবে ভারতের আইসক্রিম রাজধানী হিসেবে নিজের খেতাব অর্জন করেছে।
1/6
আপনার মনে যদি কখনও এই প্রশ্ন জেগে থাকে যে ভারতের কোনও শহর সত্যিই ‘আইসক্রিম রাজধানী’ উপাধি পাওয়ার যোগ্য কি না, তবে এর উত্তর বিজ্ঞাপনের স্লোগান বা খাদ্য উৎসব থেকে আসে না। এর উত্তর মেলে কর্নাটকের উপকূল থেকে।

2/6
মেঙ্গালুরু (পূর্বতন ম্যাঙ্গালোর) তার সুপ্রতিষ্ঠিত আইসক্রিম সংস্কৃতি, অসংখ্য পার্লার এবং এখানেই উদ্ভূত বহু সুপরিচিত আইসক্রিম ব্র্যান্ডের কারণে ভারতের আইসক্রিম রাজধানী হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এই খ্যাতি রাতারাতি তৈরি হয়নি। প্রায় এক শতাব্দী ধরে আইসক্রিম এই শহরের খাদ্যজীবনের একটি অংশ, যা ধীরে ধীরে মাঝেমধ্যে উপভোগের বিষয় না হয়ে দৈনন্দিন আনন্দের উৎসে পরিণত হয়েছে।

3/6
বিংশ শতাব্দীর গোড়ার দিকে ঔপনিবেশিক খাদ্যাভ্যাসের প্রভাবে এই শহরে আইসক্রিমের আগমন ঘটে। শহরটিকে যা আলাদা করেছিল তা হল, স্থানীয়রা কত দ্রুত এটিকে গ্রহণ ও এই স্বাদের সঙ্গে মানিয়ে নিয়েছিল। স্থানীয় দুগ্ধ সমবায় সমিতি, উপকূলীয় মনোরম জলবায়ু, পারিবারিক একচেটিয়া ব্যবসা-এই সব কারণ ও পরিস্থিতি আইসক্রিম ব্যবসার অনুঘটনক হয়ে দাঁড়ায়৷ ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে, আইসক্রিম অভিজাত এলাকা থেকে বেরিয়ে পাড়ার রাস্তায় চলে আসে, ফলে এটি সকলের জন্য সহজলভ্য হয়ে ওঠে।

4/6
মেঙ্গালুরুর আইসক্রিমের স্বাদ অনন্য৷ পায়ে পায়ে পেয়ে যাবেন আইসক্রিম পার্লার৷ শুধু গরমেই নয়, বছরভরই মেঙ্গালুরুবাসীর ডায়েটে থাকে আইসক্রিম৷ রাতের খাবারের পরও ডেজার্ট হিসেবে দিব্যি চলে আইসক্রিম৷ ভারতের সবচেয়ে পরিচিত কিছু আইসক্রিম এখানেই জন্ম নিয়েছিল এবং এখনও এই শহরেই সেগুলি সবচেয়ে ভালভাবে উপভোগ করা যায়। স্থানীয়দের জনপ্রিয় পছন্দের মধ্যে রয়েছে গাদবাদ৷ আইসক্রিম, ফল, জেলি ও বাদাম দিয়ে তৈরি একটি স্তরযুক্ত মিষ্টান্ন, যা এখন মেঙ্গালুরুর সমার্থক হয়ে উঠেছে।

5/6
পাশাপাশি লম্বা আকৃতির পারফে, গুড় দিয়ে তৈরি পানাক, কাঁঠাল-ডাবের জল দিয়ে তৈরি মরশুমি ফলের স্বাদের আইসক্রিম মন জয় করে নেয় খাদ্যরসিকদের৷ ভারতের অন্যতম বৃহত্তম আইসক্রিম পার্লার, যেখানে ৩০০ জনেরও বেশি লোকের বসার ব্যবস্থা রয়েছে, সেটি মেঙ্গালুরুতে অবস্থিত — যা এই শহরের সামাজিক জীবনে আইসক্রিমের গুরুত্ব কতটা, তারই একটি ইঙ্গিত।

6/6
মেঙ্গালুরুতে সারা বছরই আইসক্রিম উপভোগ করা হয়, কিন্তু ঋতু পরিবর্তনের সাথে সাথে ভ্রমণের অভিজ্ঞতাও বদলে যায়। আপনি যখনই আসুন না কেন, আইসক্রিম আপনাকে স্বাগত জানাবে৷ অন্যান্য জায়গায় আইসক্রিম আরও প্রিমিয়াম ও পরীক্ষামূলক হয়ে উঠলেও, মেঙ্গালুরু তার স্বাদের বিশেষত্ব ধরে রেখেছে — অভ্যাস, সুলভ মূল্য এবং ধারাবাহিকতা দিয়ে।