TMC Worker Shot: থানার অদূরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! ভোটের আবহে উত্তপ্ত গঙ্গারামপুর
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Gangarampur TMC Worker Shot: গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টা। মঙ্গলবার রাতে তৃণমূল কর্মী শিবা চৌধুরীর (৩৯) গাড়ি থামিয়ে গুলি চালানো হয় বলে অভিযোগ।
গঙ্গারামপুর: ভোটের মুখে গঙ্গারামপুরে চলল গুলি। থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে তৃণমূল কর্মীকে হত্যা করার চেষ্টা। আহত কর্মীর নাম শিবা চৌধুরী (৩৯)। বাড়ি গঙ্গারামপুর থানার মিতা হল মোড় এলাকায়। তিনি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
জানা যাচ্ছে, অভিযুক্ত ব্যক্তি নিজে একজন তৃণমূল নেতা। নাম বাবু চৌধুরী। তিনি গঙ্গারামপুর শহর এসসি এসটি ওবিসি তৃণমূল সেলের সভাপতি পদে রয়েছেন। এছাড়াও তিনি গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গৌতম দাসের ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ঘটনার পর থেকে পলাতক বাবু। ভোটের আবহে দলীয় অশান্তির জেরেই কি খুনের চেষ্টা? নাকি ব্যক্তিগত শত্রুতা? ধোঁয়াশায় পুলিশ।
advertisement
আরও পড়ুনঃ প্রচারের মাঝে আহত শিশুর জন্য থামল কনভয়, তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, পদ্ম প্রার্থীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা কুমারগঞ্জে
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকা ধরে শিবা চৌধুরী নিজের গাড়িতে চেপে বাড়ি ফিরছিলেন। তাঁর গাড়ির পিছু করে বাবু চৌধুরী ও তাঁর দলবল। গঙ্গারামপুর থানার অদূরে শিবার গাড়ি আটকে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বাবু। পেটে গুলি লেগে রক্তাক্ত অবস্থায় গাড়িতে পড়ে থাকেন শিবা। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান বাবু ও তাঁর সঙ্গীরা। স্থানীয়রাই আহত তৃণমূল কর্মীকে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গরম পড়তেই সুন্দরবনে পানীয় জলের হাহাকার! অকেজো নলকূপ, বেপাত্তা জলের গাড়ি, তবু তৃষ্ণা মেটাতে প্রশাসনেই আস্থা
এই ঘটনার প্রতিবাদ জানিয়ে বুধবার নিজের এক্স হ্যান্ডেল থেকে সরব হয়েছেন গঙ্গারামপুরের বিদায়ী বিধায়ক তথা বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়। ভোটের আগে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এসেছে বলেই অভিযোগ বিজেপির। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। এদিকে এখনও থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের হয়নি।
Location :
Dakshin Dinajpur,West Bengal
First Published :
Mar 25, 2026 6:12 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
TMC Worker Shot: থানার অদূরে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি! ভোটের আবহে উত্তপ্ত গঙ্গারামপুর










