advertisement

WB Assembly Election 2026: প্রচারের মাঝে আহত শিশুর জন্য থামল কনভয়, তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, পদ্ম প্রার্থীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা কুমারগঞ্জে

Last Updated:

WB Assembly Election 2026: পথে আহত শিশুর জন্য কনভয় থামালেন কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। শিশুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালেন পদ্ম প্রার্থী।

কনভয় থামিয়ে আহত পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার
কনভয় থামিয়ে আহত পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করলেন কুমারগঞ্জ বিধানসভার বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার
কুমারগঞ্জ: রাজনীতির ময়দানে ভোটের লড়াই থাকলেও মানবিকতা যে সবার উপরে, তারই এক অনন্য নজির গড়লেন দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। মঙ্গলবার নির্বাচনী প্রচার চলাকালীন এক আহত স্কুল পড়ুয়াকে মাঝ রাস্তা থেকে উদ্ধার করে নিজের কনভয়ের গাড়িতে তুলে হাসপাতাল পাঠানোর যাওয়ার ব্যবস্থা করেন তিনি। পদ্ম প্রার্থীর এমন মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন কুমারগঞ্জবাসী থেকে শুরু করে রাজনৈতিক মহল।
জানা যাচ্ছে, মঙ্গলবার কনভয়ে নিয়ে গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ সারছিলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। কুমারগঞ্জ বিধানসভার ডিওর গ্রাম পঞ্চায়েতের চৌসা এলাকায় টোটো থেকে পড়ে চতুর্থ শ্রেণির এক পড়ুয়ার ডান হাত ভেঙে যায়। সেই সময়ে ওই এলাকা দিয়েই নির্বাচনী প্রচারে যাচ্ছিলেন পদ্ম প্রার্থী। বিষয়টি নজরে আসতেই কনভয় থামান শুভেন্দুবাবু।
আরও পড়ুনঃ স্কুল থেকে উধাও অ্যাসবেস্টস চাল, অগোচরে সরকারি সম্পত্তি পৌঁছে গেল পঞ্চায়েত সদস্যের বাড়িতে! বিস্ফোরক অভিযোগ শান্তিপুরে
নিজের প্রচার কর্মসূচি স্থগিত রেখে কভয়ের একটি গাড়িতে করে আহত পড়ুয়াকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। পাশাপাশি আহত পড়ুয়ার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
advertisement
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ায় পলাশের দেখা নেই, কেন প্রকৃতির আগুন রঙ ফিকে? বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করলেন উদ্ভিদ বিভাগের বিশিষ্ট অধ্যাপক
এই বিষয়ে বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার জানান, প্রচারে বেরিয়ে হঠাৎই এক শিশুর কান্নার আওয়াজ শুনতে পান। গাড়ি থামিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, পথে টোটো থেকে পড়ে হাত ভেঙে গিয়েছে একটি শিশুর। রাস্তায় যন্ত্রণায় ছটফট করছে সে। এরপর সময় নষ্ট না করে আহত শিশুর পরিবারের অনুমতি নিয়ে তাকে কনভয়ের একটি গাড়িতে তুলে হাসপাতালে পাঠানো হয়।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: প্রচারের মাঝে আহত শিশুর জন্য থামল কনভয়, তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা, পদ্ম প্রার্থীর মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা কুমারগঞ্জে
Next Article
advertisement
Crime News: নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
নীল ড্রামে গলাকাটা নগ্ন দেহ উদ্ধার! ভদ্রেশ্বরে চাঞ্চল্য, খুন করে দেহ ফেলে দেওয়ার আশঙ্কা
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement