East Bardhaman News: চৈতন্য স্মৃতিধন্য মাধাইতলায় নতুন বৈষ্ণব মন্দির, কোটি টাকার মন্দিরে নতুন 'আকর্ষণ'
- Reported by:Bonoarilal Chowdhury
- Published by:Rachana Majumder
Last Updated:
প্রায় কোটি টাকা ব্যয়ে শতাব্দী প্রাচীন মাধাইতলা আশ্রমে নির্মিত হল নতুন বৈষ্ণব মন্দির। কথিত আছে, চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের আগে নবদ্বীপ থেকে এসে এই মাধাইতলা আশ্রমেই অবস্থান করেছিলেন।
প্রায় কোটি টাকা ব্যয়ে শতাব্দী প্রাচীন মাধাইতলা আশ্রমে নির্মিত হল নতুন বৈষ্ণব মন্দির। কাটোয়ার বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে এবং স্থানীয় বাসিন্দা ও ভক্তদের আর্থিক সহযোগিতায় এই নান্দনিক বৈষ্ণব মন্দির গড়ে উঠেছে। মন্দিরের শুভ উদ্বোধন করেন আশ্রমের প্রধান সেবাইত নিত্যানন্দ দাস মহন্ত । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা ছয়বারের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও ভক্তবৃন্দ।
advertisement
প্রায় দেড় বছর ধরে চলা নির্মাণকাজের পর অবশেষে সাধারণের জন্য খুলে দেওয়া হল এই মন্দিরের দ্বার। সম্পূর্ণভাবে মানুষের দান ও সহযোগিতাতেই মন্দির নির্মাণ সম্ভব হয়েছে বলে দাবি করেন বিদায়ী বিধায়ক ও আশ্রম কর্তৃপক্ষ। মন্দিরের সৌন্দর্য ও স্থাপত্য ইতিমধ্যেই দর্শনার্থীদের নজর কাড়তে শুরু করেছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
মাধাইতলা আশ্রমের প্রধান সেবাইত নিত্যানন্দ দাস বাবাজী জানান, পুরনো মন্দিরটি বেহাল অবস্থায় পৌঁছেছিল। সেই কারণেই সংস্কারের জন্য বিধায়কের কাছে সাহায্য চাওয়া হয়। পরিস্থিতি পরিদর্শন করে নতুন মন্দির নির্মাণের সিদ্ধান্ত নেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনি আরও জানান, ভবিষ্যতে ভক্তদের সুবিধার্থে আশ্রম প্রাঙ্গণে ভক্তনিবাস ও ভোগঘর নির্মাণের পরিকল্পনাও রয়েছে।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement
ইতিহাস বলছে, সপ্তদশ শতকের তৃতীয় দশকে বৃন্দাবনের বৈষ্ণব সাধক গোপীনাথ দাস বাবাজি কাটোয়ায় এসে মাধাইয়ের সমাধি উদ্ধার করেন এবং এই অঞ্চলকে বৈষ্ণব সাধনার কেন্দ্র হিসেবে গড়ে তোলেন। পরে দিল্লির বাদশার প্রতিনিধি হরিনারায়ণ রায়ের আর্থিক সহায়তায় ৪২ শতক জমির ওপর নির্মিত হয় মাধাইতলা মন্দির। চৈতন্য-উত্তর সময়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এখানে দর্শনে আসতেন।তথ্য ও ছবি: বনোয়ারীলাল চৌধুরী
advertisement








