Hooghly News: আজকের দিনেই উত্তরপাড়ায় জড়িয়ে রয়েছে পুরনো স্মৃতি! ঋষি অরবিন্দ দিয়েছিলেন বিশেষ বক্তৃতা
- Reported by:RAHI HALDAR
- Published by:Ankita Tripathi
Last Updated:
আজ থেকে প্রায় ১১৫ বছর আগে ৩০মে তারিখে এই বক্তৃতা রাখেন ঋষি অরবিন্দ স্বয়ং। তাই এই দিনটিকে স্মরণ করতে উত্তরপাড়ার অরবিন্দ সমাজ স্পীচ ডে হিসাবে পালন করে প্রতি বছর।
হুগলি: ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ঋষি অরবিন্দের অবদান ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। বিপ্লবী অরবিন্দ ঘোষ থেকে ঋষি অরবিন্দ ঘোষ হওয়ার পর্যায়ক্রম জুড়ে রয়েছে বিস্তর কাহিনি। কেমন ছিল তাঁর কারাবাসের জীবন? জেল থেকে মুক্ত হয়ে সেই কথাই এখানে এসে বলেছিলেন ঋষি অরবিন্দ৷ হুগলির উত্তরপাড়ায় জয় কৃষ্ণ লাইব্রেরীর প্রাঙ্গণে বক্তৃতা দিয়েছিলেন তিনি। আজ থেকে প্রায় ১১৫ বছর আগে ৩০মে তারিখে এই বক্তৃতা রাখেন ঋষি অরবিন্দ স্বয়ং। তাই এই দিনটিকে স্মরণ করতে উত্তরপাড়ার অরবিন্দ সমাজ স্পীচ ডে হিসাবে পালন করে প্রতি বছর।
এই বছর হুগলির উত্তরপাড়ায় ঋষি অরবিন্দের স্পিচডের দিনটিতে, তাঁকে শ্রদ্ধা জানাতে একটি তোরণ উন্মোচন করা হয় উত্তরপাড়ায়। উত্তরপাড়া পৌরসভার পৌর প্রধান দিলীপ যাদব ফিতে কেটে এই তোরণ উন্মোচন করেন।
কী ভাবে এই স্পীচ ডে এর সূচনা হলো ! এর ইতিহাস জানতে গেলে ফিরে যেতে হবে স্বাধীনতার পূর্বে। তখন ঋষি অরবিন্দ ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষ । তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের জাতীয়তাবাদী রাজনীতি এবং বাংলায় অনুশীলন সমিতির ক্রমবর্ধমান বিপ্লবী আন্দোলনের সঙ্গে লিপ্ত হন।
advertisement
advertisement
তৎকালীন সময় একটি শুনানির মামলা চলাকালীন একাধিক বোমা নিক্ষেপের ঘটনায় অরবিন্দ ঘোষ গ্রেফতার হন। এই সময় তাঁর বিরুদ্ধে আলিপুর ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। কিছু বছর তিনি জেলে বন্দী থাকেন। পরবর্তীতে প্রমানের অভাবে অরবিন্দ মুক্তি পান।
জেলে বন্দী থাকার সময় অরবিন্দ অতীন্দ্রিয় ও আধ্যাত্মিক কিছু অভিজ্ঞতা অর্জন করেন। মুক্তিলাভের পর তিনি দেশবাসীর কাছে তার সেই যোগ সাধনার কথা তুলে ধরেন। সেই সময় জেলে থেকে মুক্তি পেয়ে তিনি উত্তরপাড়ায় এসে তাঁর কারাবাসের জীবনের কথা তুলে ধরেন ও একইসঙ্গে তার দর্শন অনুপ্রাণিত করে দেশের যুব দের।
advertisement
প্রায় ১১৫ বছর আগে ৩০ মে তারিখেই প্রথমবার হুগলিতে ঋষি অরবিন্দ হিসাবে তিনি বক্তৃতা দেন। সেই থেকে এই দিনটিকে স্পিচ ডে হিসাবে পালন করছে অরবিন্দ পরিষদের সদস্যরা।
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 12:07 PM IST









