West Bengal Assembly Elections 2026: নির্বাচনে জেরে কর্মী সঙ্কটে থমকে যাচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া! হাই কোর্টের দ্বারস্থ এসএসসি
- Reported by:ARNAB HAZRA
- Published by:Ratnadeep Ray
Last Updated:
West Bengal Assembly Elections 2026: নির্বাচনে থমকে যাচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া, এই নিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ এসএসসি। রাজ্যে বিধানসভা ভোটের জন্য স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু কর্মীকে কাজে লাগানো হচ্ছে। এর জেরেই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়ছে।
কলকাতা: নির্বাচনে থমকে যাচ্ছে SSC নিয়োগ প্রক্রিয়া, এই নিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ এসএসসি। রাজ্যে বিধানসভা ভোটের জন্য স্কুল সার্ভিস কমিশনের বেশ কিছু কর্মীকে কাজে লাগানো হচ্ছে। এর জেরেই নিয়োগ প্রক্রিয়ায় প্রভাব পড়ছে।
এসএসসি সূত্রে খবর, নির্বাচনের কাজে ডাক পড়েছে স্কুল সার্ভিস কমিশনের ২৪ কর্মীর। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগের কাজ ৩১ আগষ্টের মধ্যে শেষ করার কথা থাকলেও কর্মী না থাকায় সেই কাজ শেষ না হওয়ার আশঙ্কা রয়েছে। এই নিয়েই এবার স্কুল সার্ভিস কমিশনের তরফে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
advertisement
advertisement
স্কুল সার্ভিস কমিশনের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে এদিন জানান, স্কুল সার্ভিস কমিশনের হাতে রয়েছে মাত্র ৩৫ জন কর্মী। নির্বাচনের কাজে নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছে ২৪ জনকে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল সার্ভিস কমিশনকে নিয়োগের কাজ ৩১ অগাষ্টের মধ্যে শেষ করতে হবে, কাউন্সিলিং চলছে। এদিকে, নির্বাচন কমিশন ২৪ জন কর্মীকে এখনই যোগ দিতে বলছে।
advertisement
সেই সঙ্গে সওয়াল জবাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আমরা চাই ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের এই নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হোক। স্কুল সার্ভিস কমিশনের কর্মীরা সরকারি কর্মী নয়। স্কুল সার্ভিস কমিশন থেকে নির্বাচন কমিশন এভাবে নির্বাচনের কাজ তুলে নিতে পারে না’। সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় প্রভাবের প্রশ্নে কতটা সারা দেয় হাই কোর্ট, সেটাই দেখার।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 25, 2026 3:32 PM IST










