advertisement

Assembly Election 2026: '৫ বছর কোথায় ছিলেন?' মহিলাদের প্রশ্নে এলাকা ছাড়লেন বর্ধমান দক্ষিণের BJP প্রার্থী! তৃণমূলের দিকেই আঙুল গেরুয়া শিবিরের

Last Updated:
প্রচারে গিয়ে প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী, কোথায় ছিলেন পাঁচ বছর ? প্রশ্ন শুনলেই এলাকা ছাড়লেন প্রার্থী কিন্তু বিজেপি প্রার্থীরা স্থানীয়দের গালিগালাজ করে বলে অভিযোগ।
1/6
ভোটপ্রচারে গিয়ে উন্নয়ন নিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে বিজেপি প্রার্থী,পাঁচ বছর কোথায় ছিলেন? অন্য সময় কেউ দেখেনা, ভোটের সময় ভোট চাইতে এসেছেন? বাড়িগুলোর কি অবস্থা ঘুরে দেখেন নি কেন ? প্রশ্ন শুনে এলাকা ছাড়লেন প্রার্থী।(ছবি ও তথ্য: সায়নী সরকার)

2/6
যদিও প্রশ্ন শুনে বিজেপি প্রার্থী প্রথমে ওই মহিলাদের শান্ত করার ও বোঝানোর চেষ্টা করেন কিন্ত প্রশ্নকারী মহিলাদের দিকে গালিগালাজ করতে করতে তেড়ে যেতে দেখা যায় বিজেপিকর্মীদের।পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

3/6
মঙ্গলবার,বর্ধমান শহরের ২২ নং ওয়ার্ডের বাঁধপাড়া ও বালামহাটে প্রচারে যান বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র।সেখানেই তাঁকে একের পর এক প্রশ্ন করতে থাকেন স্থানীয় কয়েকজন মহিলা।প্রশ্ন শুনে বিজেপি প্রার্থী তাঁদের শান্ত করার চেষ্টা করলেও মেজাজ হারান কয়েকজন বিজেপিকর্মী।

4/6
মহিলাদের দিকে তাঁদের গালিগালাজ করতে করতে এগিয়ে যেতে দেখা যায়। পাল্টা ঝাঁটা হাতে মহিলারাও প্রতিরোধ গড়ে তোলে।পরে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মহিলাদের দিকে তাঁদের গালিগালাজ করতে করতে এগিয়ে যেতে দেখা যায়।পাল্টা ঝাঁটা হাতে মহিলারাও প্রতিরোধ গড়ে তোলে।পরে পুলিশ ও কেন্দ্রীয়বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
advertisement
5/6
শাসকদল ঘুরপথে পরিকল্পনা করে প্রচারে বাঁধা তৈরী করতে চাইছে তাই এই ধরনের ছলনার আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র।তবে এত কিছুর মাঝেও মানুষ বিজেপির সাথে আছে আমাদের জয় নিশ্চিত।

6/6
স্থানীয়রা জানান,ভোটের সময় সবাইকে দেখা গেলেও ভোটের পর তাঁদের আর কোনো দেখা পাওয়া যায় না।তাই আমরা প্রশ্ন করছিলাম গত পাঁচ বছর কোথায় ছিলেন।আমাদের বাড়ি,রাস্তা হল কি না? ঘুরে দেখুন এখানকার বাড়ি গুলোর কি অবস্থা, কোন খোঁজ নেন নি কেন ? প্রশ্ন করতেই আমাদেরকে গালিগালাজ করে বিজেপিকর্মীরা।এমনকি মারতেও উদ্যত হয়।(ছবি ও তথ্য: সায়নী সরকার)