advertisement

Election Commission on Bhabanipur Returning Officer: 'শুভেন্দু-ঘনিষ্ঠ'-কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলে সরব তৃণমূল, কী জবাব দিল কমিশন?

Last Updated:

Election Commission: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল নিয়ে ফের নতুন করে বিতর্ক শুরু হতেই জবাব দিল নির্বাচন কমিশন।

রিটার্নিং অফিসার বদল নিয়ে ফের নতুন করে বিতর্ক
রিটার্নিং অফিসার বদল নিয়ে ফের নতুন করে বিতর্ক
কলকাতা: ভোটের সবচেয়ে বড় যুদ্ধ ভবানীপুরে। গোটা রাজ্যের নজর তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় ও বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের দিকে। সেই বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার বদল নিয়ে ফের নতুন করে বিতর্ক শুরু হতেই জবাব দিল নির্বাচন কমিশন।
বুধবার ভবানীপুর নিয়ে ওঠা অভিযোগের পর নির্বাচন কমিশন জানায়, ‘সরকারি আধিকারিক যে কেউ রিটার্নিং অফিসার হতে পারেন। এটা কার লোক এইভাবে আমরা দেখি না।’ কমিশন মনে করলে যে কাউকে ভোটের কাজের জন্য ডাকতে পারেন। উপাচার্য পর্যন্ত ডাকতে পারেন। আরামবাগের ঘটনায় জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার দেখে নিচ্ছেন। তবে চাকরিহারা কোনও ভাবেই ভোটের কাজ করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন।
advertisement
আরও পড়ুন: শাহরুখ খানের ডায়লগ বলছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য! ভোটের প্রচারে নয়, ভোট দিতে পারবেন কিনা সেই চিন্তায়!
মঙ্গলবার ভবানীপুরের রিটার্নিং অফিসার হিসাবে নন্দীগ্রামের বিডিও সুরজিৎ রায়ের নিয়োগ নিয়ে সরব হয় তৃণমূল। তৃণমূলনেত্রী মমতা স্বয়ং এ নিয়ে কমিশনকে নিশানা করেন। তার পরেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসাবে তাঁর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে সরাসরি চিঠি পাঠানো হয়েছে দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে। সঙ্গে ওই চিঠির প্রতিলিপি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে কর্মরত নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালকেও।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘৬০ বছর পরও পাবেন’, ময়নাগুড়িতে বিজেপিকে ‘মিথ্যেবাদী’ তকমা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় আশ্বাস মমতার
কমিশন জানিয়েছে, এখনও পর্যন্ত ৩২ লক্ষ অভিযোগের নিষ্পত্তি করেছেন জুডিশিয়াল অফিসাররা। তার মধ্যে প্রায় ৪০ শতাংশ ডিলিটেড ক্যাটাগরিতে রয়েছে। সোমবার রাতেই ৭৩ জন রিটার্নিং অফিসারকে বদল করেছে নির্বাচন কমিশন। সেই তালিকায় নাম ছিল মমতা-শুভেন্দুর বিধানসভা ভবানীপুরেরও।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Election Commission on Bhabanipur Returning Officer: 'শুভেন্দু-ঘনিষ্ঠ'-কে ভবানীপুরের রিটার্নিং অফিসারের দায়িত্ব থেকে সরানোর দাবি তুলে সরব তৃণমূল, কী জবাব দিল কমিশন?
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement