advertisement

আরজি কর হাসপাতালে ফের লিফট বিভ্রাট! আটকে পড়লেন রোগী এবং রোগীর আত্মীয়রা

Last Updated:

আরজি করে আবারও লিফট বিভ্রাটের জেরে বিপাকে পড়লেন রোগী এবং রোগীর আত্মীয়রা। জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে মেন এমার্জেন্সি বিল্ডিংয়ে চার নম্বর লিফট রোগী সমেত দোতলা এবং তিন তলার মাঝে আটকে যায়।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল
কলকাতা: আরজি করে আবারও লিফট বিভ্রাটের জেরে বিপাকে পড়লেন রোগী এবং রোগীর আত্মীয়রা। জানা গিয়েছে, আরজি কর হাসপাতালে মেন এমার্জেন্সি বিল্ডিংয়ে চার নম্বর লিফট রোগী সমেত দোতলা এবং তিন তলার মাঝে আটকে যায়।
তখন চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আরজি কর হাসপাতালে। মিনিট পাঁচেকের মধ্যেই রোগী এবং দুই আত্মীয়, একজন ওয়ার্ড বয়কে উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে সকাল ৭টা ৫২ মিনিটে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান ৬ মিনিটের মধ্যে লিফট টেকনিশিয়ান এসে লিফট থেকে রোগী এবং রোগীর আত্মীয় সমেত মোট পাঁচজনকে উদ্ধার করে। ওই রোগী চেস্ট মেডিসিন বিভাগের রোগী ছিলেন।
advertisement
অন্য দিকে, বুধবার দুপুরে একাডেমিক বিল্ডিংয়ে লিফট ২ মিনিটের জন্য আটকে যায়। ওই লিফটে শুধু লিফটম্যান ছিলেন, অন্য কেউ ছিলেন না।
advertisement
প্রসঙ্গত কিছু দিন আগে আরজি করে লিফটে আটকে মৃত্যু হয় দমদমের বাসিন্দা অরূপ বন্দোপাধ্যায়ের। লিফটের পরীক্ষা পর্বে প্রাথমিক অনুসন্ধানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। তবে কী ধরনের যান্ত্রিক ত্রুটির পরিণতিতে এই মৃত্যু, তা নিয়ে তদন্ত করছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। প্রাথমিক অনুসন্ধানে পরীক্ষার সময় দেখা গিয়েছে লিফটটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কপিকল বা ম‍্যানুয়াল ভাবে ওঠা নামা করে পরীক্ষা করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: সেতুর উপরে ভয়াবহ দুর্ঘটনা! ডাম্পারের ধাক্কায় ছিটকে পড়লেন বাইক আরোহী, মৃ*ত্যু শিক্ষকের
অরূপ বন্দ্যোপাধ্যায় লিফটে ওঠার পরই কি বিদ্যুৎ বিভ্রাট ঘটে? বিদ্যুৎ বিচ্ছিন্ন হলে তার স্থায়ীত্ব কতক্ষণ ছিল প্রাথমিক পর্যায়ে? কারণ প্রত‍্যক্ষদর্শীদের বয়ানে উঠে এসেছে ওঠা নামা করতে শুরু করেছিল লিফট। তাহলে কি বিদ্যুৎ সংযোগ যাওয়া আসা করেছিল? এই বিভ্রাটের কারণে কি সেন্সর বিভ্রাট ঘটে? এই রকম একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আরজি কর হাসপাতালে ফের লিফট বিভ্রাট! আটকে পড়লেন রোগী এবং রোগীর আত্মীয়রা
Next Article
advertisement
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস, 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট, দেখে নিন বিশদে
  • Samsung Galaxy M17e 5G নিয়ে এল 120Hz-এর স্মুথনেস

  • 6000mAh ব্যাটারি শক্তি এবং ৬ বছরের আপডেট

  • দেখে নিন ফোনের ফিচার্স বিশদে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement