advertisement

WB Assembly Election 2026: হুগলিবাসীর জন্য সুখবর! রাস্তায় রাস্তায় ঘুরবে ‘নির্বাচনী ট্যাবলো’, ভোটার সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ

Last Updated:
West Bengal Assembly Election 2026: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের মুখে ভোটারদের সচেতন করতে হুগলি জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগ। একটি সুসজ্জিত নির্বাচনী সচেতনতা ট্যাবলোর উদ্বোধন করলেন জেলাশাসক।
1/5
আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল হুগলি জেলা প্রশাসন। বুধবার জেলাশাসক দফতরের সামনে থেকে একটি সুসজ্জিত ‘নির্বাচনী সচেতনতা ট্যাবলো’র উদ্বোধন ও ফ্ল্যাগ অফ করেন জেলাশাসক। এই ট্যাবলোর মূল উদ্দেশ্য, সাধারণ ভোটারদের মধ্যে গণতান্ত্রিক অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং ভোটদানে উৎসাহিত করা। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)

2/5
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশিকা মেনেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্রথমবারের ভোটার, তরুণ প্রজন্ম এবং গ্রামীণ এলাকার বাসিন্দাদের লক্ষ্য করে এই সচেতনতা প্রচার চালানো হবে। জেলার মোট ১৮টি বিধানসভা কেন্দ্র জুড়ে এই ট্যাবলো ঘুরবে এবং প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে মানুষের কাছে নির্বাচনী বার্তা পৌঁছে দেবে।

3/5
জেলাশাসক জানান, এই ট্যাবলোর মাধ্যমে ভোট সংক্রান্ত প্রাথমিক শিক্ষা বা ‘ইলেকটোরাল লিটারেসি’ ছড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি নির্বাচন কমিশনের বিভিন্ন উদ্যোগ, ডিজিটাল পরিষেবা ও অ্যাপ্লিকেশন সম্পর্কেও মানুষকে জানানো হবে। ফর্ম ৬, ফর্ম ৭ এবং ফর্ম ৮ কীভাবে পূরণ করতে হয়, কীভাবে নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হয় বা সংশোধন করতে হয়, ট্যাবলোর মাধ্যমে এই সমস্ত বিষয় সহজভাবে তুলে ধরা হবে।

4/5
ভোটারদের সুবিধার্থে অভিযোগ জানানোর একাধিক ব্যবস্থার কথাও তুলে ধরেন জেলাশাসক। ১৯৫০ হেল্পলাইন নম্বর, সি-ভিজিল (C-Vigil) অ্যাপ, সিএমএস (CMS) এবং ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেমের মাধ্যমে সাধারণ মানুষ সহজেই অভিযোগ বা মতামত জানাতে পারবেন। এই সমস্ত পরিষেবা বহুদিন ধরেই চালু রয়েছে এবং তা কার্যকরভাবেই ব্যবহৃত হচ্ছে বলে প্রশাসনের দাবি।

5/5
এছাড়াও সাম্প্রতিক ভোটার তালিকা সংক্রান্ত সমস্যার নিরসনে বিশেষ হেল্পডেস্ক চালু করা হয়েছে বলে জানানো হয়। যাদের নাম তালিকা থেকে বাদ পড়েছে বা যাদের কোনও সংশোধনের প্রয়োজন রয়েছে, তাঁরা বিডিও, এসডিও এবং জেলা প্রশাসনের নির্দিষ্ট দফতরে যোগাযোগ করতে পারবেন। অনলাইন ও অফলাইন দু’ধরনের ব্যবস্থাই রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই পরিষেবা পান। সব মিলিয়ে, এই ট্যাবলো উদ্যোগ ভোটার সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছে প্রশাসন। (ছবি ও তথ্যঃ বনোয়ারীলাল চৌধুরী)