West Bengal Weather Update: রাজ্যে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে, ফের কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহেই
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গেও দুর্যোগের পূর্বাভাস রয়েছে।
advertisement
আজ, মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ এই নিষেধাজ্ঞা থাকবে মৎস্যজীবীদের জন্য।
advertisement
উত্তরবঙ্গে মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে সব জেলাতে। ভারী বৃষ্টি দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। শিলা বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে হাওয়ার সঙ্গে বৃষ্টি সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা।
advertisement
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। সকাল থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে বা সন্ধ্যায় কালবৈশাখীর সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বাড়বে তাপমাত্রা।আজ, মঙ্গলবারে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলা বৃষ্টি হবে বাঁকুড়া, হুগলি এবং পূর্ব বর্ধমান জেলায়। নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
advertisement
বুধবার ১ এপ্রিল ঝড়বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমবে। হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
কলকাতায় মূলত মেঘলা আকাশ। আজ, মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে। মঙ্গলবার দুপুর থেকেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বুধবার থেকে বাড়বে তাপমাত্রা। এই সপ্তাহেই কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।








