advertisement

দিল্লিতে ভয়াবহ ঘটনা...! বিবাদের জেরে এলপিজি সিলিন্ডার দিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী, শিউরে উঠছে দেশ

Last Updated:

পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। প্রমাণ সংগ্রহের জন্য একটি ফরেনসিক দলও ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দিল্লিতে ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
দিল্লিতে ভয়াবহ ঘটানা (প্রতীকী ছবি)
নয়াদিল্লি: দিল্লিতে ঘটে গেল ভয়াবহ ঘটনা। সূত্রের খবর, পারিবারিক বিবাদের জেরে এলপিজি সিলিন্ডার দিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী। পুলিশ জানিয়েছে, দক্ষিণ দিল্লির পুল প্রহ্লাদপুর এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মহিলার নাম পুনম, তিনি দুই সন্তানের মা। নিজের বাড়িতে তর্কাতর্কি চরমে উঠলে স্বামী সুরেশ একটি মিনি এলপিজি সিলিন্ডার দিয়ে পুনমের মাথায় আঘাত করলে তাঁর মৃত্যু হয়।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রতিবেশীরা মহিলার চিৎকার শুনে বাড়িটির দিকে ছুটে যান। তাঁরা দরজা ভেঙে ভেতরে ঢোকার আগেই মহিলাটি আঘাতের কারণে মারা যান। এদিকে, অভিযুক্তকে বাড়ির ভিতরেই দেড় বছরের মেয়েকে কোলে নিয়ে থাকা পাওয়া যায়। বাসিন্দারা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।এর কিছুক্ষণ পরেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সুরেশকে হেফাজতে নেয়। পুলিশ জানিয়েছে, তাঁরা প্রায় দেড় মাস আগে ডিডিএ হাউজিং কমপ্লেক্সে উঠেছিলেন। মূলত রাজস্থানের বাসিন্দা। তাঁদের দম্পতির দুটি মেয়ে আছে। একজন রাজস্থানের চুরু জেলায় অভিযুক্তের বাবা-মায়ের সঙ্গে থাকে, আর ছোট মেয়েটি যে ঘটনার সময় উপস্থিত ছিল, বর্তমানে প্রতিবেশীদের তত্ত্বাবধানে রয়েছে। 
advertisement
advertisement
এর ঠিক একদিন আগে আরেকটি রোমহর্ষক ঘটনা সামনে এসেছে। স্ত্রী বাড়ি থেকে বেরিয়ে যেতেই প্রেমিকাকে ডেকে পরে খুনের অভিযোগ বিবাহিত নেভি কর্মীর বিরুদ্ধে৷ অভিযোগ, প্রেমিকাকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে ফ্রিজে ভরে রাখে অভিযুক্ত মার্চেন্ট নেভি অফিসার৷ অভিযুক্তের নাম চিন্তাদা রবীন্দ্র এবং নিহত প্রেমিকার নাম পলিপল্লি মৌনিকা। ঘটনায় ইতিমধ্যে খুনের মামলা দায়ের করে তদন্ত চলছে৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বিশাখাপত্তনমের গাজুওয়াকা এলাকার এলভি নগরের একটি বাড়িতে। সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ অভিযুক্তের বাড়ি থেকেই দেহের টুকরো উদ্ধার করে যার একাংশ ফ্রিজে রাখা ছিল এবং বাকি অংশ একটি বস্তায় ভরা ছিল।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
দিল্লিতে ভয়াবহ ঘটনা...! বিবাদের জেরে এলপিজি সিলিন্ডার দিয়ে স্ত্রীকে খুন করলেন স্বামী, শিউরে উঠছে দেশ
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement