advertisement

Litti Chokha: ১০ টাকায় 'ম্যাজিক'! আটা, গাওয়া ঘি, সঙ্গে আলু-টমেটোর ভর্তা! জিভে জল আনা সস্তার খাওয়া-দাওয়া পুরুলিয়ায়

Last Updated:
Purulia Litti Chokha: আটার তৈরি গোলার উপর গাওয়া ঘিয়ের মিশ্রণ, সঙ্গে ঝাল-টক আলু-টমেটোর ভর্তা! আর সবকিছু দিয়ে তৈরি খাবার মিলছে মাত্র ১০ টাকায়। স্বাভাবিকভাবেই সস্তার এই খাবার এখন বেশ জনপ্রিয়।
1/6
পুরুলিয়া জেলার নিতুড়িয়ার পারবেলিয়া বাজার এখন লিট্টি-চোখার এক বিশেষ কেন্দ্র হিসেবে পরিচিতি পাচ্ছে। বছরের প্রায় প্রতিটি দিনেই এই বাজারের একের পর এক দোকানে সহজলভ্য এই জনপ্রিয় খাবার। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও খাদ্যপ্রেমীরা আসেন লিট্টি-চোখার স্বাদ নিতে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)

2/6
লিট্টি-চোখা মূলত আটা দিয়ে তৈরি একটি ঐতিহ্যবাহী খাবার, যার ভিতরে থাকে বিশেষভাবে প্রস্তুত মশলাদার ছাতুর পুর। আগুনে পুড়িয়ে তৈরি করা এই লিট্টি সাধারণত ‘চোখা’, অর্থাৎ সেদ্ধ আলু, বেগুন বা টমেটোর ভর্তা এবং ঘি সহযোগে পরিবেশন করা হয়। স্বাদে ও ঘ্রাণে এই খাবার একদিকে যেমন সহজ, তেমনই তৃপ্তিদায়ক।

3/6
ভৌগোলিক দিক থেকে পুরুলিয়ার এই এলাকাটি পশ্চিম বর্ধমান জেলার একেবারে সন্নিকটে অবস্থিত। ফলে দুই জেলার সংস্কৃতির মেলবন্ধনে পারবেলিয়া বাজারে তৈরি হয়েছে এক স্বতন্ত্র খাদ্য সংস্কৃতি, যেখানে লিট্টি-চোখা বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

4/6
প্রায় ৩০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত কারিগর রমেশ যাদব জানান,
প্রায় ৩০ বছর ধরে এই ব্যবসার সঙ্গে যুক্ত কারিগর রমেশ যাদব জানান, "বিশেষ মশলা ও নিজস্ব পদ্ধতিতে তৈরি ছাতুর পুরই লিট্টির স্বাদকে আলাদা মাত্রা দেয়। অভিজ্ঞতার ছোঁয়ায় প্রতিটি লিট্টি হয়ে ওঠে অনন্য, যা ক্রেতাদের বারবার টেনে আনে এই বাজারে।"
advertisement
5/6
অন্যদিকে, স্থানীয় দোকান ব্যবসায়ী সুমিত যাদব জানান,
অন্যদিকে, স্থানীয় দোকান ব্যবসায়ী সুমিত যাদব জানান, "পারবেলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে বিহারী সম্প্রদায়ের মানুষের বসবাস রয়েছে। তাদের হাত ধরেই বহু বছর আগে এই অঞ্চলে লিট্টি-চোখার প্রচলন শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই খাবারের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বর্তমানে এটি আর কোনও নির্দিষ্ট সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ নেই, সব শ্রেণির মানুষের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। প্রতিপিস লিট্টির দাম মাত্র ১০ টাকা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে।"
advertisement
6/6
সব মিলিয়ে, পারবেলিয়া বাজার এখন শুধুমাত্র একটি বাণিজ্যিক কেন্দ্র নয়, বরং খাদ্যপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে, যেখানে লিট্টি-চোখার স্বাদে মেলে বিহারের সংস্কৃতির এক অনন্য ছোঁয়া। (ছবি ও তথ্য: শান্তনু দাস)