West Bengal Assembly Elections 2026: ‘যাঁরা রিজার্ভ বেঞ্চে বসে আছেন..,’ CPIM, তৃণমূলের ‘সেই’ নেতাদের ডাক বিজেপি প্রার্থীর! বললেন..
- Reported by:DEBABRATA MONDAL
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
West Bengal Assembly Elections 2026: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বেই বাঁকুড়ায় ভোট৷ সরগরম জেলার ওলিগলি৷ কখনও কখনও তৃণমূল প্রার্থীকে হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে বিজেপি প্রতিদ্বন্দ্বীর, কখনও পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে তৃণমূল৷ এবার সোনামুখী বিধানসভার বিজেপি প্রার্থী বললেন...
সোনামুখী, বাঁকুড়া: বাঁকুড়া জেলার সোনামুখী বিধানসভার পাত্রসায়র ব্লকের নারায়ণপুরে ভোট প্রচারে এসে তৃণমূলকে হুঁশিয়ারি সোনামুখীর বিজেপির প্রার্থীর। রবিবার বিকেলে সোনামুখী বিধানসভার বিদায়ী বিজেপি বিধায়ক নারায়ণপুর নতুন বাজার থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে একটি মিছিল করে ভোট প্রচার করতে করতে নারায়ণপুর নেতাজি মোড়ে বিজেপির একটি পথসভায় যোগদান করেন। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের এক হাত নেন সোনামুখীর বিজেপি প্রার্থী। তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘‘আপনারা ঝান্ডা ধরুন, ডান্ডা ধরতে যাবেন না৷ বিজেপিও ডান্ডা ধরতে জানে।’’
পাশাপাশি, তিনি তৃণমূলকে বলেন, ‘‘পুলিশ ছাড়া একবারে ময়দানে আসুন জনগণ দেখিয়ে দেবে আপনাদের খেলা।’’ এমনকী তিনি মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, ‘‘পাত্রসায়রে হিটলারি শাসন চলছে৷ তাই হিটলারের শাসন থেকে মুক্তি পেতে পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে তৃণমূল ও সিপিআইএমের যাঁরা রিজার্ভ বেঞ্চে বসে আছেন তারা এসে বিজেপিকে ভোট দিন।’’
advertisement
advertisement
বিজেপি প্রার্থীর এই মন্তব্যে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল সোনামুখী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডঃ কল্যাণ সাহা ডান্ডা ধরার প্রসঙ্গ নিয়ে বলেন, ‘‘এটাই তো ওঁদের সংস্কৃতি৷ ওঁরা ডান্ডা নিয়ে SIR নিয়ে আছেন। এরা খুন, ধর্ষণ, রাহাজানি এইসব করে চরম শিখরে পৌঁছে গেছে।’’
advertisement
তৃণমূল ও সিপিআইএমের রিজার্ভ কর্মীদের দলে নেওয়ার বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওদের দলে মানুষ কম হয়ে গেছে। SIR করে বিজেপি কর্মীদেরই অনেক নাম বাদ পড়েছে তাই ওদের কম পড়েছে।’’ পুলিশ ছাড়া ময়দানে আসুন খেলা হবে, এই প্রসঙ্গ নিয়ে তৃণমূল প্রার্থীর দাবি, ‘‘খেলা তো হয়ে গেছে । ২০২১ সালে একবার খেলা দেখেছে কারা বিজিত আর কারা পরাজিত। এরপরেও যদি ওরা খেলতে চায় তবে খেলুক ওদের তো রেফারি বা আম্পায়ার জ্ঞানেশ কুমার তবুও খেলুক গটাপ গেম করার চেষ্টা করছে।’’
Location :
West Bengal
First Published :
Mar 31, 2026 8:17 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/বাঁকুড়া/
West Bengal Assembly Elections 2026: ‘যাঁরা রিজার্ভ বেঞ্চে বসে আছেন..,’ CPIM, তৃণমূলের ‘সেই’ নেতাদের ডাক বিজেপি প্রার্থীর! বললেন..










