advertisement

‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

Last Updated:

সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। ওর শেষ কাজে আমি যাব। আমার খুব কাছের মানুষ ছিল। কিন্তু, কেন যে জলে নামতে গেল, সেটাই আমি বুঝতে পারছি না।'

Rapid Read
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের
কলকাতা: ওড়িশার তালসারিতে একটি সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই ঘটনায় শহর কলকাতা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার, ৩০ মার্চ কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে। প্রায় গোটা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি সেখানে উপস্থিত হয়েছিলেন।
রাহুলের মৃত্যুতে শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। রাহুলের এই আকস্মিক প্রয়াণের ব্যাপারে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়। সেইসময় সৌরভ বলেন, ‘‘এই ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। ওর শেষ কাজে আমি যাব। আমার খুব কাছের মানুষ ছিল। কিন্তু, কেন যে জলে নামতে গেল, সেটাই আমি বুঝতে পারছি না।’
advertisement
advertisement
রাহুলের সঙ্গে দীর্ঘদিনের আলাপ সৌরভ গঙ্গোপাধ্যায়ের। ‘দাদাগিরি’ রিয়্যালিটি শো-তে একাধিকবার অংশ নিয়েছেন রাহুল ৷ এর পাশাপাশি রাহুলের সঙ্গে ব্যক্তিগত স্তরেও ভাল সম্পর্ক ছিল সৌরভের ৷
সোমবার একটি বইপ্রকাশ অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‘রাহুলের মৃত্যু অত্যন্ত খারাপ খবর। রাহুল আমার খুবই কাছের ছিল। শ্যুটিংয়ে কাজে হলেও কেন যে জলে নামতে গিয়েছিল, জানি না। স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি। যে কাজই হোক, জীবন নিয়ে ঝুঁকি নেওয়া কখনওই উচিত না। শুধু দাদাগিরিতে নয়, রাহুলের সঙ্গে আরও অনেক মুহূর্ত কাটিয়েছি। ব্যক্তিগতভাবেও ওঁকে চিনতাম। খুব খারাপ লেগেছে খবরটা শুনে।’’
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement