advertisement

Agriculture News: কৃষকদের বড় চিন্তা দূর! ভেজা আলু হিমঘরে সংরক্ষণ নিয়ে আর হবে না ভোগান্তি, স্বস্তির খবর শোনাল জেলা কৃষি দফতর

Last Updated:

Alipurduar Agriculture News: প্রাকৃতিক দুর্যোগের জেরে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আলিপুরদুয়ারের আলু চাষ। এই পরিস্থিতিতে কৃষকদের খানিক স্বস্তির খবর শোনাল জেলা কৃষি দফতর। তাতে কিছুটা হলেও নিশ্চিন্ত হয়েছেন তাঁরা।

+
ভেজা

ভেজা আলু হিমঘরে সংরক্ষণ করা যাবে বলে জানিয়েছেন আলিপুরদুয়ারের কৃষি দফতরের আধিকারিকরা

আলিপুরদুয়ার, অনন্যা দেঃ আবহাওয়ার খামখেয়ালিপনায় আলু চাষিরা বিপন্ন। প্রায় ১০ দিনের উপর হয়ে চলা বৃষ্টিতে আলু নষ্ট হওয়ার মুখে। তবে সব আলু বৃষ্টির কারণে নষ্ট হয়েছে এমন নয়। ভেজা আলু হিমঘরে নিয়ে যাওয়া সম্ভব, কৃষকদের এমনই অভয়বাণী শুনিয়েছে জেলা কৃষি দফতর। এরপর থেকে কিছুটা হলেও নিশ্চিন্ত তাঁরা।
আলিপুরদুয়ার জেলার আলিপুরদুয়ার ১, ২ এবং ফালাকাটা ব্লকে আলু চাষ হয়েছিল। অন্যবারের চেয়ে এবার ফলনও ভাল হয়। তবে আলু তোলার সময় হয় গন্ডগোল। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে সিংহভাগ আলুর ক্ষেতে দেখা যায় চাষিদের হাহাকার। বৃষ্টির জলে পচতে শুরু করেছে আলু। ক্ষেত থেকে তুলে আনা আলুগুলিও জলে ভেজা, কাদা জড়ানো। ফলে বাজারমূল্য না পাওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ এখনই কাটছে না দুর্যোগ! আজও একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গের কোথায় কেমন আবহাওয়া জানুন
কৃষকদের কথায়, কাদা জড়ানো আলু দেখলে ক্রেতারা কিনতে চান না। পাশাপাশি ভেজা আলু দেখলে হিমঘর থেকেও তা রাখতে আপত্তি জানানো হচ্ছিল। যদিও আলিপুরদুয়ার জেলা কৃষি দফতরের সহযোগিতায় পরিস্থিতি অনুকূল হয়েছে।
advertisement
advertisement
কৃষি দফতরের তরফে জানা যায়, ২০২৬ সালের ১২ মার্চ থেকে প্রাকৃতিক দুর্যোগ শুরু হওয়ার পর থেকে কৃষি বিভাগ কৃষকদের সেবা করার জন্য  কাজ করে যাচ্ছে। তাঁরা সর্বদা কৃষকদের পাশে আছে। আলু চাষের পুরো মরশুমে এবং সারা বছর ধরে বিভিন্ন ফসল কর্মসূচিতে ক্ষুদ্র ও প্রান্তিক আলু চাষিদের মধ্যে ব্যাপকভাবে পরামর্শ প্রচার করা হয়েছে। সকল ক্ষতিগ্রস্ত কৃষককে হেল্প ডেস্ক পরিষেবা প্রদান করা হচ্ছে এবং আশ্বাস দেওয়া হচ্ছে, তাঁরা বাংলা শস্য বীমা যোজনা প্রকল্প থেকে ক্ষতিপূরণ পাবেন, হিমঘরে নিরাপদে আলু সংরক্ষণ করতে পারবেন এবং ২০২৬ সালের আলু সংগ্রহ প্রকল্পের অধীনে আলু বিক্রি করতে পারবেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা কৃষি দফতরের ডেপুটি ডিরেক্টর ফজলুল হক ফোনে জানান, “বৃষ্টির জলে ছিল বলেই সব আলু পচে গিয়েছে, এই ধারণা সঠিক নয়। আলু শক্ত থাকলে তা পচে যায়নি। তা সংরক্ষণ করা সম্ভব। কৃষি দফতরের কর্মকর্তারা জেলার বিভিন্ন হিমঘরের প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন। চাষিদের সঙ্গে কোনও অন্যায় আমরা হতে দেব না।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Agriculture News: কৃষকদের বড় চিন্তা দূর! ভেজা আলু হিমঘরে সংরক্ষণ নিয়ে আর হবে না ভোগান্তি, স্বস্তির খবর শোনাল জেলা কৃষি দফতর
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement