advertisement

Rahul Arunoday Banerjee: রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার

Last Updated:

Rahul Arunoday Banerjee: রাহুলের মৃত্যু খবরটা কিছুতেই মেনে নিতে পারছেন না অভিনেতার মাসি। তিনি শিলিগুড়িতে থাকেন! রাহুল আর আসবে না, বলবে না মাসি মাংস খাব, ফাঁকা পড়ে রাহুলের চেয়ারটাও... শিলিগুড়ির বাড়িতে এখন শুধুই একরাশ হতাশা

+
Rahul

Rahul Arunoday Banerjee: Bengali Actor rahul's aunt remembers his nephew

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : রাহুলের আকস্মিক মৃত্যুর খবরটা ধূমকেতুর মতো আছড়ে পড়ল শিলিগুড়ির অরবিন্দ পল্লীর সেই ছোট্ট বাড়িটায়। বিকেলের নিস্তব্ধতা ভেঙে বেজে উঠেছিল ফোনটা! ওপার থেকে খবর, রাহুল আর নেই! প্রথমে কিছুই বুঝে উঠতে পারছিলেন না মাসি বিজয়া মজুমদার।
সবকিছু উথালপাথাল, ওলটপালট লাগছিল! ঝাপসা হয়ে এসেছে চোখদুটো। মাথার মধ্যে কে যেন আতুড়ি পেটাচ্ছে! কাঁপতে কাঁপতে বসে পড়লেন মধ্যবয়সি মহিলা! চোখের সামনে ভেসে উঠল  ছোট্ট রাহুলের মুখটা, কানের কাছে ভাসতে কাগল সেই গলার স্বর, ” মাসি, আমি আসছি তোমার কাছে।”
ছোটবেলা থেকেই রাহুলের কাছে শিলিগুড়ির অরবিন্দপল্লির বাড়িটা ছিল আলাদা এক আশ্রয়। কাজের ফাঁকে, শুটিংয়ের ব্যস্ততার মাঝেও সময় পেলেই ছুটে আসতেন মাসির কাছে। বিজয়া দেবীও অপেক্ষা করে থাকতেন, কখন দরজায় কড়া নাড়বে প্রিয় ভাগ্নে। আজ সবই থেমে গেল! আর আসবে না রাহুল। কথা বলতে বলতে হঠাৎ থেমে যান মহিলা। চোখে জল, গলার স্বর বুজে আসছে। কোনওমতে বললেন, ” ও খুব ভালো সাঁতার জানত, জলে ডুবে যাবে এটা ভাবতেই পারছি না।”
advertisement
advertisement
তিনি আরও বলেন, ”কলকাতায় গেলেই বলত, মাসি, তোমার হাতের মাংস রান্না করে রেখো, আমি এসে খাবো।” কথাগুলো বলতে বলতেই আবার ভেঙে পড়েন বিজয়া দেবী।
রবিবার সন্ধ্যায় রাহুলের প্রয়াণের খবরটা পান বিজয়া দেবী। ” আমি কী করে দিদির সামনে দাঁড়াব?” নিজেকেই প্রশ্ন করেন তিনি। ঘরের কোণে রাখা একটা পুরনো চেয়ার রাখা। সেখানে বসেই রাহুল গল্প করত, হাসত, খুনসুটি করত। আজ সেই চেয়ার ফাঁকা। বাড়িটাও যেন নিঃশব্দ হয়ে গিয়েছে। বিজয়া দেবী ধীরে ধীরে বলেন, ”একটা বিশাল ক্ষতি হয়ে গেল, এই শূন্যতা আর কোনওদিন ভরবে না।”
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: রাহুল আর বলবে না, 'মাসি মাংস রেঁধে রাখ, আমি আসছি', ফাঁকা পড়ে রাহুলের চেয়ার, শিলিগুড়ির অরবিন্দ পল্লীর বাড়িতে এখন শুধুই হাহাকার
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement