advertisement

WB Assembly Election 2026: চা বলয় যাদের, জয় তাদের! কত ভোট পেলে কেল্লাফতে? হিসেব কষে জানিয়ে দিল পদ্ম শিবির

Last Updated:

West Bengal Assembly Election 2026: ২০২৬-এর বিধানসভার লড়াইয়ে বিজেপি নেতৃত্ব দাবি করছে, চা বলয়ে নির্দিষ্ট পরিমাণ ভোট ব্যাঙ্ক সুনিশ্চিত করতে পারলেই জয় নিশ্চিত। সেই ভোট ব্যাঙ্ক কত? জানাল পদ্ম শিবির

+
আলিপুরদুয়ারের

আলিপুরদুয়ারের চা বাগান

আলিপুরদুয়ার, অনন্যা দে: চা বাগানের ভোট হাতছাড়া করতে নারাজ বিজেপি। চা বলয়ের ভোট নিজেদের ভোট ব্যাঙ্কে থাবা বসাতে এবার ময়দানে বিজেপির চা বাগান শ্রমিক সংগঠন বিটিডাবলুইউ। আলিপুরদুয়ার জেলার চা বলয়বেষ্টিত তিন বিধানসভার ভোটের দিকেই এবারে নজর বিজেপির। যার জন্য চা বাগান এলাকাগুলিতে সংগঠন মজবুত করার কাজ শুরু করেছে বিজেপি।
আলিপুরদুয়ার জেলায় চা বাগান এলাকাতে রয়েছে ৩৩৩ টি বুথ। এই বুথগুলিতে নিয়োজিত হয়েছে বিটিডাবলুইউ-এর তরফে দু’জন ইনচার্জ। যারা নির্বাচন পর্যন্ত সেই এলাকাতে থেকে যাবেন। চা বাগানগুলিতে সংগঠন মজবুত করে তোলার কাজ তাঁদের কাঁধেই থাকছে। আলিপুরদুয়ার জেলা চা বাগানঘেরা একটি জেলা। এই জেলায় ৬০টির ওপর চা বাগান রয়েছে। আলিপুরদুয়ার জেলার তিনটি বিধানসভা কালচিনি, মাদারিহাট এবং কুমারগ্রাম বিধানসভায় রয়েছে অধিকাংশ চা বাগান।আলিপুরদুয়ার এবং ফালাকাটা বিধানসভা মিলিয়ে রয়েছে সাতটি চা বাগান। এই চা বাগানের ভোটাররা ভোট প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করে। যে কারণে দেখা যায় প্রার্থীদের চা বাগানে বেশি জনসংযোগ করতে।
advertisement
advertisement
চা বাগানের ভোট বর্তমান সময়ে ভাগ হয়ে যাচ্ছে বাম, তৃণমূল এবং বিজেপি-র মধ্যে। কোনও কোনও বাগানে দেখা যায় চা বাগানে ভাল ফল করে যায় তৃণমূল। চা বাগান থেকে একচেটিয়া ভোট নিজেদের ভোট ব্যাঙ্ক ভরতে উঠেপড়ে লেগেছে বিজেপি। দলের ধারণা, চা বাগানের ৬০% ভোট তাঁদের ভোট ব্যাঙ্কে এলে তাঁদের জয় নিশ্চিত। এমনকি চা বাগানে তাদের সংগঠন মজবুত হয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিটিডাবলুইউ-র সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান মনোজ টিজ্ঞা জানান, “এবারের নির্বাচনে চা বাগানের ভোট বেশি মাত্রায় পাওয়ার লক্ষ্য আমাদের রয়েছে। চা বলার নির্ধারণ করে যে কোনও প্রার্থীর ভাগ্য। যা বলার শ্রমিকদের জন্য আমরা বছরের বিভিন্ন সময় নানা আন্দোলন করে থাকি। এবারে চা বাগান থেকে ভাল ফল করব এই আশা রাখছি।”
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
WB Assembly Election 2026: চা বলয় যাদের, জয় তাদের! কত ভোট পেলে কেল্লাফতে? হিসেব কষে জানিয়ে দিল পদ্ম শিবির
Next Article
advertisement
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...’, আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের
  • ‘রাহুল আমার খুব ক্লোজ ছিল, কেন যে জলে নামতে গেল...

  • স্কুবা ডাইভিং, স্কিইং, প্যারাগ্লাইডিং— এই ধরনের স্পোর্টসগুলো থেকে আমি দূরে থাকি

  • রাহুলকে নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া সৌরভের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement