BJP: ’২১-এ জিতেছিলেন, ’২৬-এ কঠিন মুর্শিদাবাদে কি ফের পদ্ম ফোটাতে পারবেন? বিরাট দাবি BJP প্রার্থী গৌরীশঙ্করের
- Reported by:Koushik Adhikary
- local18
- Published by:Ankita Tripathi
Last Updated:
মুর্শিদাবাদ বিধানসভাতে পুনরায় পদ্ম ফোটানোর অঙ্গিকার প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের৷ একটা সময় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের গড় ছিল এই মুর্শিদাবাদ শহর। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস প্রার্থী শাওনি সিংহ রায়কে হারিয়ে মুর্শিদাবাদে জেতেন গৌরীশঙ্কর ঘোষ৷
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী: মুর্শিদাবাদ বিধানসভাতে পুনরায় পদ্ম ফুল ফোটাতে মরিয়া গেরুয়া শিবির। তবে আগামী দিনে পর্যটন মানচিত্রে উন্নয়ন একমাত্র লক্ষ্য। ২০২৬ বিধানসভাতে এটাই বড় অঙ্গিকার। একটা সময় ফরওয়ার্ড ব্লক ও কংগ্রেসের গড় ছিল এই মুর্শিদাবাদ শহর। ১৯৫১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্র বেশিরভাগ সময় কংগ্রেস বা ফরওয়ার্ড ব্লকের দখলে ছিল।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্রে গেরুয়া দলের ভোট প্রায় ৩০ শতাংশ বাড়িয়ে বিজেপি প্রার্থী গৌরশঙ্কর ঘোষ ৯৫ হাজার ৯৬৭ ভোট পান এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের শাওনি সিংহ রায়কে প্রায় ২৫০০ ভোটে পরাজিত করেছিলেন।
advertisement
advertisement
এবছরও মুর্শিদাবাদ কেন্দ্রে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষের বিরুদ্ধে তৃণমূলের প্রতীকে শাওনি সিংহ রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর পাশাপাশি আম জনতা উন্নয়ন পার্টির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনীষা পাঠক পাণ্ডে এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন আব্দুল মান্নান। কংগ্রেসের প্রার্থী সিদ্দিকী আলী।
গৌরশঙ্কর ঘোষ বলেন, “গত নির্বাচনে প্রায় আড়াই হাজার ভোটের ব্যবধানে জিতেছিলাম এবারের ভোটে জেতার ব্যবধান বেড়ে ৩০ হাজার হবে। দল বদল করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেও এই কেন্দ্রের প্রার্থী শাওনি সিংহ রায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রে একটিও স্কুল, কলেজ বা হাসপাতাল তৈরি করেননি। বরং এই কেন্দ্রের ২০-৩০ হাজার মানুষ এখন পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে কাজ করছেন।’’
advertisement
তাঁর দাবি, ২০২১ সালে বিধায়ক হওয়ার পরে একাধিক রাস্তা, পানীয় জল, সৌর বিদ্যুৎ থেকে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। এবছর অঙ্গীকার নেওয়া হয়েছে জিয়াগঞ্জে পরিত্যক্ত লন্ডন মিশনারি হাসপাতাল থেকে শহরের নগরোন্নয়ন, মুর্শিদাবাদ শহরকে পর্যটন মানচিত্রে আরও জায়গা করে দেওয়া-সহ একাধিক সংকল্প নেওয়া হয়েছে।
advertisement
তিনি এও বলেন,” সাধারণ মানুষ বুঝেছে রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে শিল্প হবে। ছাত্রছাত্রীরা আধুনিক শিক্ষা পাবে। এখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও আর শাসক দলকে চাইছে না। রাষ্ট্রবাদী সংখ্যালঘুরা দেশের উন্নয়নের জন্য বিজেপির হাত ধরতে প্রস্তুত।” বিজেপি প্রার্থী আরও বলেন,” দেশের প্রধানমন্ত্রীর মূল স্লোগান ‘সাবকা সাথ ,সাবকা বিকাশ’। বিজেপি বিধায়ক হিসেবে আমিও মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের সমস্ত ধর্মের এবং বর্ণের মানুষের উন্নয়নে বিশ্বাসী করি।”
Location :
Murshidabad,West Bengal
First Published :
Mar 31, 2026 10:27 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/মুর্শিদাবাদ/
BJP: ’২১-এ জিতেছিলেন, ’২৬-এ কঠিন মুর্শিদাবাদে কি ফের পদ্ম ফোটাতে পারবেন? বিরাট দাবি BJP প্রার্থী গৌরীশঙ্করের










