advertisement

Indian Navy: ভারত পেল ৩ যুদ্ধজাহাজ!...দুনাগিরি, সংশোধক ও অগ্রয়, কোনটার কী কাজ শুনুন! তৈরি হল এই কলকাতাতেই

Last Updated:

Inddian Navy: ‘আত্মনির্বর ভারত’ নীতির আওতায় Garden Reach Shipbuilders & Engineers Ltd. (জিআরএসই) একসঙ্গে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ তৈরি করল৷ এই নিয়ে জিআরএসই-এর তৈরি যুদ্ধজাহাজের সংখ্য়া দাঁড়াল ১১৮

গার্ডেনরিচের প্রতীকী ছবি
গার্ডেনরিচের প্রতীকী ছবি
কলকাতা: দেশীয় প্রতিরক্ষা উৎপাদনে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল কলকাতা। কেন্দ্রের ‘আত্মনির্ভর ভারত’ নীতির সঙ্গে সাযুজ্য রেখে Garden Reach Shipbuilders & Engineers Ltd. (জিআরএসই) একসঙ্গে তিনটি আধুনিক যুদ্ধজাহাজ—দুনাগিরি, সংশোধক ও অগ্রয়—তুলে দিল Indian Navy-র হাতে।
জিআরএসই-র ইতিহাসে এই প্রথম একসঙ্গে তিনটি গুরুত্বপূর্ণ নৌ-প্ল্যাটফর্ম হস্তান্তর করা হল। এর ফলে সংস্থার উৎপাদন ক্ষমতা, সময়মতো কাজ শেষ করার দক্ষতা এবং একসঙ্গে একাধিক জটিল প্রকল্প সামলানোর সক্ষমতা আরও একবার প্রমাণিত হল।
advertisement
advertisement
এই তিনটি জাহাজ হস্তান্তরের মাধ্যমে জিআরএসই-র তৈরি যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৮-এ। এর মধ্যে ৮০টি ইতিমধ্যেই ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে। নৌবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জাহাজগুলি গ্রহণ করেন রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়াহ এবং কমোডর শিশির দীক্ষিত। (এক্ষেত্রে উল্লেখযোগ্য, কমোডর দীক্ষিতের পদবি CSO (Tech), HQSNC হিসেবে সংশোধিত।)
প্রোজেক্ট ১৭এ-এর অধীনে তৈরি দুনাগিরি একটি অত্যাধুনিক গাইডেড মিসাইল ফ্রিগেট। শক্তিশালী অস্ত্র ও আধুনিক রাডার ব্যবস্থায় সজ্জিত এই যুদ্ধজাহাজ আকাশ, জল ও জলের নীচ—তিন ক্ষেত্রেই একযোগে অভিযান চালাতে সক্ষম।
advertisement
সংশোধক হল বড় আকারের সার্ভে ভেসেল, যা সমুদ্রতল সমীক্ষা, উপকূল ও বন্দর সংক্রান্ত নকশা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। প্রয়োজনে এটি হাসপাতাল জাহাজ বা প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজেও ব্যবহার করা যাবে।
advertisement
অগ্রয় একটি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট। উপকূলবর্তী এলাকায় শত্রু সাবমেরিন শনাক্ত ও আক্রমণের জন্য বিশেষভাবে তৈরি এই জাহাজে রয়েছে দেশীয় প্রযুক্তির ব্যাপক ব্যবহার।
একসঙ্গে তিনটি যুদ্ধজাহাজ হস্তান্তরের ঘটনা প্রমাণ করে, দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে জিআরএসই এখন অন্যতম ভরসাযোগ্য স্তম্ভ। বর্তমানে সংস্থাটি আরও একাধিক যুদ্ধজাহাজ ও টহল জাহাজ নির্মাণের কাজ করছে, যার মধ্যে বেশ কয়েকটি বিদেশে রপ্তানির জন্যও নির্ধারিত।
advertisement
কলকাতার এই ঐতিহ্যবাহী জাহাজ নির্মাণ সংস্থা আবারও দেখিয়ে দিল—দেশের সমুদ্রসীমা সুরক্ষায় ‘মেড ইন ইন্ডিয়া’ প্রযুক্তিই ভবিষ্যতের পথ।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Navy: ভারত পেল ৩ যুদ্ধজাহাজ!...দুনাগিরি, সংশোধক ও অগ্রয়, কোনটার কী কাজ শুনুন! তৈরি হল এই কলকাতাতেই
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement