South 24 Parganas News: গোকুলনগরের চাষিদের কাছে 'শাপে বর' ওয়াশ আউট ভালভ! চাষবাসে এল দারুণ সুবিধা, কীভাবে উপকৃত হচ্ছে জানলে অবাক হবেন
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Madhab Das
Last Updated:
South 24 Parganas News: গোকুলনগরের চাষিদের কাছে 'ওয়াশ আউট ভালভ' এখন সত্যিই 'শাপে বর' হয়ে দাঁড়িয়েছে। কীভাবে চাষিদের উপকারে আসছে এই প্রযুক্তি, জানুন
মন্দিরবাজার, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ওয়াশ আউট ভালভ দিয়ে জল বের করে জলের প্রবাহ বজায় রাখার চেষ্টা পাইপলাইনে। ফলতা-মথুরাপুর জল প্রকল্পের কাজ প্রায় শেষ। কিন্তু জল এখনও বাড়িতে পৌঁছচ্ছে না। ফলে অতিরিক্ত জল বের করে দেওয়ার প্রয়াস নেওয়া হয়েছে।
মন্দিরবাজারেরর গোকুলনগরের কাছে এই ওয়াশ আউট ভালভ বসানো হয়েছে। দীর্ঘদিন ধরে জলপ্রকল্পের কাজ চলছে। ইতিমধ্যেই জল ছাড়াও হচ্ছে পাইপলাইন দিয়ে। কিন্তু সেই জল সর্বত্র পৌঁছচ্ছে না। ফলে পাইপে জলের চাপ বাড়ছে। আগের থেকে জল এখন অনেক বেশি বের করা হচ্ছে। সেই চাপ কমাতে মন্দিরবাজারেরর গোকুলনগরে খালের পাশে বসানো হয়েছে ওয়াশ আউট ভালভ। যেখান থেকে জল বের করে দেওয়া হচ্ছে। জল ফেলা হচ্ছে খালে।
advertisement
advertisement
উল্লেখ্য ফলতা মথুরাপুর জল প্রকল্পের মাধ্যমে জল পাইপলাইনে করে ছাড়া হচ্ছে। কিন্তু সর্বত্র রিজার্ভার ঠিক না থাকায় জল এখনও সব জায়গায় পৌঁছছে না। এদিকে জল প্রতিদিন ছাড়া হচ্ছে। ফলে বিপুল পরিমাণে জল পাইপলাইনে জমে থাকায় সমস্যা হতে পারে। এই সমস্যার সমাধানে বসানো হয়েছে ওয়াশ আউট ভালভ। এদিকে জল খালে ফেলায় সুবিধা হচ্ছে চাষিদের।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গরমের সময় পর্যাপ্ত জল থাকছে খালে। চাষবাসের সুবিধাও হচ্ছে। এই বিস্তৃত সেচখালের জল শুকিয়ে যায় গরমে। এবছর সেই সমস্যা হচ্ছে না। ফলে শাপে বর হয়েছে সেখানে। এই অতিরিক্ত জল খাল দিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। যতদিন এমন চলবে ততদিন এইভাবে উপকৃত হবেন কৃষকরা। উপকৃত হবেন স্থানীয়রা।
Location :
South Twenty Four Parganas,West Bengal
First Published :
Mar 31, 2026 7:33 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
South 24 Parganas News: গোকুলনগরের চাষিদের কাছে 'শাপে বর' ওয়াশ আউট ভালভ! চাষবাসে এল দারুণ সুবিধা, কীভাবে উপকৃত হচ্ছে জানলে অবাক হবেন









