advertisement

Rahul Arunoday Banerjee: 'ইন্ডাস্ট্রি কোনওদিন তোমাকে তোমার প্রাপ্য দেয়নি...' প্রথম ছবি ছিল তাঁর সঙ্গেই! রাহুলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না ঋতাভরী

Last Updated:

কেওড়াতলা মহাশ্মশানে শেষ হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য৷ শ্মশানে প্রিয়াঙ্কার পাশে ছিলেন সায়নী, কৌশিক গঙ্গোপাধ্যায়, চন্দন সেন৷ কেওড়াতলা মহাশ্মশানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অঙ্কুশ হাজরা, চূর্ণী গঙ্গোপাধ্যায়৷

যা বললেন ঋতাভরী...
যা বললেন ঋতাভরী...
কলকাতা: রবিবার আচমকাই আসে খবর। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘটে দুর্ঘটনা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে রাহুলের। হাসপাতালে যাওয়ার পথে মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা যায় জলে ডুবেই মৃত্যু হয়েছে অভিনেতার। সোমবার কেওড়াতলা মহাশ্মশানে অনাড়াম্বরে শেষকৃত্য সম্পন্ন হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। রাহলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না ঋতাভরী। এদিন এক দীর্ঘ পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ঋতাভরী লেখেন, ‘অনেকেই জানেন না আমার প্রথম ছবি ছিল তোমার সঙ্গেই। আমি তোমাকে প্রথম দিন থেকে শ্রদ্ধা করি। সারাজীবন তোমার কাজে মুগ্ধ হয়েছি। এই ইন্ডাস্ট্রি কোনওদিন তোমাকে তোমার প্রাপ্য দেয়নি। ভেবেছিলাম এমনই এক দীর্ঘ লেখা লিখব, যখন তুমি লাইফটাইম অ্যাচিভমেন্ট পাবে। কিন্তু….’
advertisement
advertisement
তমলুক হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী জলে ডুবেই অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর ফুসফুসে অস্বাভাবিক পরিমাণে বালি এবং নোনা জল পাওয়া গেছে। এছাড়াও খাদ্যনালি, শ্বাসনালি ও পাকস্থলীতেও বালি ঢুকে গিয়েছিল বলে জানা গেছে। রিপোর্টে বলা হয়েছে, তাঁর ফুসফুস ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। চিকিৎসকদের মতে, অল্প সময় নয়, বরং দীর্ঘ সময় জলের নীচে থাকলে এমনটা ঘটে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, অভিনেতা অন্তত এক ঘণ্টা জলের নিচে ছিলেন। রবিবার রাতে প্রিয়াঙ্কা লেখেন, ‘বড় কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি৷ আমাদের কিছুটা সময় দিতে অনুরোধ করছি সকলকে৷ সন্তান রয়েছে, মা এখনও রয়েছেন এবং গোটা পরিবারের স্বার্থে আমাদের ব্যক্তিগত সময় এবং স্বাধীনতা রাখতে সাহায্য করুন৷’ তাঁর ভক্ত এবং সংবাদমাধ্যমের কাছেও একই অনুরোধ রাখলেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rahul Arunoday Banerjee: 'ইন্ডাস্ট্রি কোনওদিন তোমাকে তোমার প্রাপ্য দেয়নি...' প্রথম ছবি ছিল তাঁর সঙ্গেই! রাহুলের চলে যাওয়া মেনে নিতে পারছেন না ঋতাভরী
Next Article
advertisement
Rahul Banerjee Death: শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
শরীরে অতিরিক্ত নোনা জল ও বালি ঢুকে যাওয়ার কারণেই মৃত্যু রাহুলের! উদ্ধার হওয়া শ্যুটিংয়ের ফুটেজে কী রয়েছে?
  • উদ্ধার শুটিংয়ের ক্যামেরা ফুটেজ!

  • উদ্ধার হল ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরা ফুটেজ

  • কী রয়েছে তাতে ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement