advertisement

Kerosene Supply New Rule: পেট্রোল পাম্প থেকেও এবার কেরোসিন! LPG সিলিন্ডারের পরে এবার আর কোন নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র

Last Updated:
Kerosene Supply New Rule: ইরানের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে এলপিজি সরবরাহের গতি কম৷ এমন পরিস্থিতিতে দেশজুড়ে কেরোসিন সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পরিকল্পনা কেন্দ্রের৷
1/8
নয়াদিল্লি: মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির জেরে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে জনমানসে৷ কারণ, হরমুজ প্রণালি থেকে জ্বালানি সরবরাহ হচ্ছে তো বটে, তবে সেই প্রক্রিয়া স্বাভাবিকের তুলনায় ধীর৷ এমন পরিস্থিতিতে LPG নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় সরকার৷ তবে, পাশাপাশি সাধারণ মানুষকে আশ্বস্ত করা হয়েছে, দেশে যথেষ্ট পরিমাণ এলপিজি রয়েছে৷ মানুষের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই৷

2/8
ইতিমধ্যেই এই পরিস্থিতি নিয়ে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী৷ এবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফ থেকে জারি করা হল নতুন নির্দেশিকা৷

3/8
গত রবিবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে, ইরান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সঙ্কটের কথা মাথায় রেখে পেট্রোলিয়াম সেফটি অ্যান্ড লাইসেন্সিং রুল সামান্য শিথিল করা হয়েছে৷ এতে গৃহস্থ বাড়িতে কেরোসিন তেলের সরবরাহের কোনও ঘাটতি পড়বে না বা বাধা সৃষ্টি হবে না বলে মনে করা হচ্ছে৷

4/8
কেন্দ্রীয় পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২১টি রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চলে রান্না এবং আলো জ্বালানোর জন্য অতিরিক্ত কেরোসিন তেল সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে৷ আগামী ৬০ দিনের জন্য নেওয়া হয়েছে বিশেষ সিদ্ধান্ত৷

5/8
নিয়মে শিথিলতা এনে জানানো হয়েছে, আগামী ৬০ দিন পাবলিক সেক্টরের তেল সংস্থাগুলি পেট্রোল পাম্প থেকে এবং বিভিন্ন রিটেল চ্যানেল থেকে কেরোসিন তেল বিক্রি করতে পারবেন৷

6/8
মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘‘১৯৩৪ এবং ২০০২ এর পেট্রোলিয়াম পণ্যে সাধারণ নিরাপত্তা এবং লাইসেন্সিং নিয়মে কিছুদিনের জন্য শিথিলতা আনা যেতে পারে৷’’ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “কেন্দ্রীয় সরকার ব্যতিক্রমী ক্ষেত্রে, আদেশবলে, আরোপিত শর্ত সাপেক্ষে, এই আইনের বা এর উপধারাগুলির যেকোনো বিধান থেকে যেকোনো শ্রেণীর পেট্রোলিয়ামকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রাখে।”

7/8
জ্বালানি পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে, কেন্দ্রীয় সরকার উচ্চ-অগ্রাধিকারপ্রাপ্ত গণবন্টন ব্যবস্থা (পিডিএস) কার্যক্রমের জন্য স্টক কিপিং ইউনিট (এসকেইউ) অনুমোদন করেছে। এটি ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে প্রযোজ্য (সংযুক্ত বিতরণ পরিশিষ্ট অনুযায়ী), যেখানে গৃহস্থালীর রান্নার কাজে কেরোসিন সরবরাহের ব্যবস্থা করা হয়েছে,' এতে আরও বলা হয়েছে।

8/8
এই ব্যবস্থায় কোম্পানিগুলোকে গৃহস্থালি ব্যবহারের জন্য পাম্প স্টেশনগুলির প্রতিটি বিতরণ ইউনিট পিছু ২৫০০ লিটার পর্যন্ত কেরোসিন মজুত করার অনুমতি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “সার্কুলারে উল্লেখিত অন্য যে কোনও শর্ত কঠোরভাবে মেনে চলতে হবে।”