Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Suvendu Adhikari: সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী, তাঁর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ। এবারের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই বিজেপি প্রার্থী হচ্ছেন তিনি, ইতিমধ্যেই হাতে পেয়েছেন দলীয় প্রতীক।
কলকাতাঃ নন্দীগ্রাম আসনের জন্য সোমবারই মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু। সেখানে তাঁর সঙ্গে থাকবেন দিলীপ ঘোষও। চলতি বছর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্রেরই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। রবিবার, মনোনয়নের জন্য শুভেন্দু অধিকারীর হাতে দলীয় প্রতীক তুলে দেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
আরও পড়ুনঃ গ্যাস সঙ্কটের মাঝে বড় স্বস্তি, যুদ্ধবিধ্বস্ত হরমুজ প্রণালী পেরিয়ে মুম্বই-ম্যাঙ্গালোরের পথে দুই ভারতীয় LPG ট্যাঙ্কার
সল্টলেকের দফতর থেকে নয়, বিজেপির মুরলীধর সেন লেনের কার্যালয় থেকেই শুভেন্দু অধিকারীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেওয়া হয়। একটি সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রী প্রতীক সংক্রান্ত নথি প্রকাশ করেন এবং তা শমীক ভট্টাচার্যের হাতে দেন। পরে সেই নথিতে স্বাক্ষর করে শমীকই প্রতীকটি শুভেন্দুর হাতে তুলে দেন।
advertisement
advertisement
প্রথমে নন্দীগ্রাম এবং পরে ভবানীপুর—দুই কেন্দ্র থেকেই প্রার্থী হচ্ছেন শুভেন্দু। প্রতীক তুলে দেওয়ার সময় শমীক জানান, ভবানীপুর থেকে লড়াই করার ইচ্ছা শুভেন্দু নিজেই দলের কাছে প্রকাশ করেছিলেন। যদিও দল তাঁকে নন্দীগ্রাম থেকে সরাতে চায়নি, তাই সেখানকার প্রার্থী রেখেই ভবানীপুর থেকেও তাঁকে টিকিট দেওয়া হয়েছে। শমীক বলেন, বিরোধী দলনেতা বারবার জানিয়েছেন, তিনি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি লড়তে চান। নন্দীগ্রামের মানুষের আস্থা বজায় রেখেই তিনি সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং পাশাপাশি ভবানীপুরে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও চ্যালেঞ্জ ছুঁড়েছেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 9:18 AM IST
বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ








