West Bengal Weather Update: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বিভিন্ন জেলায়, দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
- Reported by:BISWAJIT SAHA
- news18 bangla
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
সোমবার দক্ষিণবঙ্গের আট জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়াও।
উত্তরবঙ্গে উপরের দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। আগামিকাল, মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে। দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছতে পারে। মঙ্গলবার সমুদ্র উত্তাল থাকবে ৷ মৎস্যজীবীদের সেই কারণে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উত্তরবঙ্গে সোমবার বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামিকাল, মঙ্গলবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
আজ, সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উপরের দিকে পাঁচ জেলাতে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বিক্ষিপ্তভাবে ঝড়ের সম্ভাবনা। মঙ্গলবার ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের সব জেলাতে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কোচবিহার এবং জলপাইগুড়িতে শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপরের দিকের পাঁচ জেলার কিছু অংশে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।
advertisement
এপ্রিলের শুরুতে বুধবার ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায়। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি এই পাঁচ জেলাতেই ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। সামান্য বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ। ঝড়বৃষ্টির সম্ভাবনা কমবে। বাড়বে তাপমাত্রা। আগামিকাল, মঙ্গলবার সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
advertisement
আজ, সোমবার ঝড়বৃষ্টির পরিমাণ কমবে। সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সামান্য ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকবে। এই ক'দিন তাপমাত্রা ক্রমশ বাড়বে। মঙ্গলবারে ফের ঝড়বৃষ্টির সম্ভাবনা। নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে।
advertisement
বুধবার ১ এপ্রিল ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। হাওড়া, উত্তর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র ও শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস থাকবে। এবং পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।
advertisement
কলকাতায় মূলত আংশিক মেঘলা আকাশ। কখনও মেঘলা আকাশ। আজ, সোমবার বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। বাড়বে তাপমাত্রা। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। সপ্তাহের শেষ দিকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস থাকবে। মঙ্গলবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।






