Rahul Arunoday Banerjee Death: শোকস্তব্ধ বিজয়গড় থেকে টলিউড! আজ দুপুরেই বাড়িতে আনা হবে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মরদেহ
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Rahul Arunoday Banerjee Death: ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শ্যুটিং শেষে তালসারির সমুদ্রে নামতেই মর্মান্তিক মৃত্যু হল অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।
কলকাতাঃ প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন ৪৩ বছরের অভিনেতা। জানা গিয়েছে, শ্যুটিঙের পর তালসারির সমুদ্রে নামেন তিনি। জলে ডুবেই তাঁর মৃত্যু হয়েছে বলেই প্রাথমিক অনুমান। সূত্রের খবর, আজ সোমবার দুপুরেই বাড়িতে নিয়ে আসা হবে অভিনেতার মরদেহ।
আরও পড়ুনঃ ‘কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়…’ — প্রেমের কাছে হার মানেনি ‘চিরদিনই তুমি যে আমার’-এর রাহুল, তবু মৃত্যু সে তো নিষ্ঠুর
রবিবার খবর চাউর হতেই শোকের ছায়া নেমে আসে রাহুলের বাড়িতে। বিজয়গড় রোডের অনন্যা অ্যাপার্টমেন্ট সবচেয়ে উপরের তলায় মায়ের সঙ্গে থাকতেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েন তাঁর মা। বাবিনের আচমকা চলে যাওয়া মেনে নিতে পারছেন না পাড়া প্রতিবেশী, বুন্ধবান্ধব। সকলের প্রিয় ছিল অতি সাধারণ বাবিন। তাঁদের প্রিয় বাবিন যে আর পাড়ায় ফুটবল খেলবে না, রাস্তার মোমো খাবে না ভাবতেই চোখে জল সকলের।
advertisement
advertisement
রাহুলের আকস্মিক মৃত্যুতে স্তদ্ধ গোটা টলিউড। খবর পেতেই শাশুড়িমায়ের কাছে ছুটে আসেন প্রিয়াঙ্কা সরকার। কিছুক্ষণ থেকে চলে যান ছেলে সহজের কাছে। ফের রাতে আসেন বিজয়গড়ের বাড়িতে। রাহুলের মায়ের সঙ্গে দেখা করতে আসেন সুদীপ্তা চক্রবর্তী, নীলঞ্জনা শর্মা, দেবলীনা দত্ত, সৌম্য মুখোপাধ্যায়, অমিত দাস, সোহিনী সরকার, সৌরভ দাস, শোভন গঙ্গোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, রিদ্ধিমা ঘোষ প্রমুখ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2026 8:02 AM IST










