advertisement

West Bengal Assembly Elections 2026: ক্য়ারাম খেলে সাসপেন্ড হয়েছে জওয়ান! এমন ঘটনা এড়াতে এবার বৈঠক নোডাল অফিসারের

Last Updated:

মুর্শিদাবাদে তৃণমূল নেতার অনুষ্ঠানে যোগ দেওয়ায় সাসপেন্ড করা হয়েছিল ৭ জওয়ানকে৷ অন্যদিকে, শিলিগুড়িতে তৃণমূলের পার্টি অফিসে ক্যারম খেলে সাসপেন্ড আরও ৩৷

আজ বৈঠক
আজ বৈঠক
কলকাতা: মুর্শিদাবাদ ও সিউড়ির ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তৎপর সিআরপিএফের শীর্ষ কর্তারা৷ ডিজি সিআরপিএফের দেওয়া নির্দেশ আরও একবার মনে করিয়ে দিতে এবার বৈঠক৷ রাজ‍্যের নির্বাচনের জন্য আসা কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর কম‍্যান্ডান্টদের সঙ্গে বৈঠক করলেন নোডাল অফিসার আইজি সিআরপিএফ সলভ মাথুর৷
মুর্শিদাবাদে ইফতারে অংশ নেওয়ায় সাত জন সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কমিশন। অন্যদিকে, সিউড়িতে ক‍্যারাম খেলে সাসপেন্ড হয়েছেন আরও তিন জওয়ান। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রুখতেই বৈঠক৷
advertisement
সম্প্রতি ডিজি সিআরপিএফ শুরু থেকেই বাহিনীর নিয়ন্ত্রণ রাখতে নির্দেশ জারি করে বার্তা দিয়েছিলেন, বাহিনীর কোনও সদস্য নির্বাচনের কাজে এসে কোনও রাজনৈতিক দল বা রাজনৈতিক নেতা বা কোনও ব্যক্তির কাছে থেকে কোনও ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করবে না। বাহিনীর কোনও সদস্যের বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ এলে পদক্ষেপ করা হবে। আইজি সিআরপিএফ আরও একবার এই নির্দেশ মনে করিয়ে দিলেন নিজেদের বৈঠকে৷
advertisement
সম্প্রতি নিজের দায়িত্ব পালনের বদলে অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠেছিল মুর্শিদাবাদে নিরাপত্তার দায়িত্বে থাকা সাত জওয়ানের বিরুদ্ধে৷ ঘটনা প্রকাশ্যে আসতেই তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করে নির্বাচন কমিশন। প্য়ারামিলিটারি বিধি অনুযায়ী, দু’জনকে কেন্দ্রীয় বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। বাকি পাঁচজনকে রাজ্য়ের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই খবর।
আরও পড়ুন: পেট্রোল পাম্প থেকেও এবার কেরোসিন! LPG সিলিন্ডারের পরে এবার আর কোন নতুন সিদ্ধান্ত নিল কেন্দ্র
অন্যদিকে, পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে একটি তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের ভিতরে ক্যারাম খেলার ভিডিও ভাইরাল হওয়ার পরে, ভারতের নির্বাচন কমিশন ৩ জন কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) জওয়ানকে সাসপেন্ড করেছে বলে জানা গিয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Assembly Elections 2026: ক্য়ারাম খেলে সাসপেন্ড হয়েছে জওয়ান! এমন ঘটনা এড়াতে এবার বৈঠক নোডাল অফিসারের
Next Article
advertisement
Suvendu Adhikari: দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
দলীয় প্রতীক পাওয়ার পরই অ্যাকশন, আজ নন্দীগ্রামে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু অধিকারী, সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ
  • শুভেন্দু অধিকারী সোমবার নন্দীগ্রাম আসনে মনোনয়নপত্র জমা দেবেন

  • বিরোধী দলনেতার সঙ্গে থাকবেন দিলীপ ঘোষ

  • বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য শুভেন্দুর হাতে দলীয় প্রতীক তুলে দেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement